আলোর কাফেলা ২৭ ফেরার সময় ঘনিয়ে এলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার গোত্রের এক অনুস্ত ব্যক্তি। সবাই আমার কথা শুনে। আমি এখন আমার গোত্রে ফিরে যাব। তাদেরকে ইসলামের দাওয়াত দিব। সুতরাং আমার জন্য দু'আ করুন, যেন তিনি আমাকে এমন একটি নিদর্শন দান করেন যা আমার দাওয়াতের কাজে সহায়ক হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু'আ করলেন। বললেন, হে আল্লাহ! তাকে এমন একটি নিদর্শন দান করুন যা তাকে তার মনের আগ্রহ অনুযায়ী কল্যাণ কাজে সাহায্য করবে। তারপর আমি আমার গোত্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলতে চলতে যখন গোত্রের বস্তিগুলোর নিকটে এক উচু স্থানে পৌঁছলাম, তখন আমার কপালের ঠিক মাঝখান থেকে লগ্ঠনের ন্যায় এক এশ্বরিক আলোকমালা বিচ্ছুরিত হতে লাগল। আমি তখন বললাম, হে আল্লাহ! নিদর্শনটি আমার চেহারা ছাড়া অন্য কোথাও দান করুন। অন্যথায় হয়তো তারা বলবে, ধর্মত্যাগের শাস্তিস্বরূপ আমার এটা হয়েছে। অতঃপর সেই এশ্বরিক আলোকমালা স্থানান্তরিত হয়ে আমার চাবুকের মাথায় চলে এল। লোকেরা তখন দূর দুরান্ত থেকে অবাক বিস্ময়ে আমার চাবুকের মাথায় সেই এম্বরিক আলোকমালাটি দেখতে লাগল। আমি তখন পাহাড়ের গিরিপথ ভেঙে নেমে আসছিলাম। পল্লীতে পৌছলে আমরা বৃদ্ধ পিতা এগিয়ে এলেন। আমি বললাম, হে আমার পিতা! আর অগ্রসর হবেন না। আপনার আর আমার মাঝের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি বললেন, কেন? আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মাদর্শ গ্রহণ-করেছি। পিতা বললেন, বেশ তাহলে তোমার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, তাহলে গোসল করে পবিত্র কাপড় পরে আসুন। আমি আপনাকে আমার শেখা বিষয়গুলো শিখিয়ে দিব। তিনি চলে গেলেন, গোসল করে পবিত্র কাপড় পরে এলেন। আমি
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।