Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৬ আলোর কাফেলা অনিচ্ছা সত্বেও তার কিছু কথা আমার কানে পৌছল। কথাগুলো ভারী চমৎকার লাগল। আমি মনে মনে বলতে লাগলাম, বরং নিজেকে ধিক্কার দিতে লাগলাম। ছি, ছি, তুফাইল! তৃমি একজন বুদ্ধিমান মানুষ তুমি একজন কবি। ভাল-মন্দ, ভেজাল-নির্ভেজাল সবকিছুই তোমার নখদর্পণে। তাহলে লোকটির কথা শুনতে কিসের বাধা? ভাল হলে গ্রহণ করবে আর মন্দ হলে প্রত্যাখ্যান করবে, এই তো। তুফাইল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আমি তকে তকে রইলাম। তারপর রাসূলের পিছু পিছু তাঁকে অনুসরণ করতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলে আমিও তার গৃহে প্রবেশ করলাম। বললাম, হে মুহাম্মদ! আপনার গোত্রের লোকেরা আপনার ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে। তারা আমাকে এমন ভয় দেখিয়েছে যে, আমি আপনার কথা শুনার ভয়ে কানে তুলা দিয়েছিলাম। তারপর আল্লাহর ইচ্ছায় কিছু কথা শুনতে পেলাম। বেশ ভাল লেগেছে। ভারী চমতকার লেগেছে। সুতরাং আপনার বিষয়টি আমার নিকট খুলে বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে ইসলাম ও তার আদর্শের কথা শুনালেন। সূরা ইখলাস ও ফালাক তিলাওয়াত করে শুনালেন। আল্লাহর কসম ! এর চেয়ে উত্তম কথা আমি কখনো কোথাও শুনিনি। তাঁর ধর্মাদর্শের চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ ধর্মাদর্শ আর কখনো কোথাও দেখিনি। আমি তখন আমার হাত প্রসারিত করলাম এবং বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হয়ে গেলাম। সং সস তুফাইল ইবনে আমর (োযিঃ) বলেন, তারপর কিছুদিন মক্কায় থেকে ইসলামের অত্যাবশ্যকীয় বিষয়গুলো শিখে ফেললাম। সাধ্যমত কুরআনের কিছু অংশও মুখস্থ করলাম।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।