আলোর কাফেলা ৫ যা আমরা এখন তীর কণ্ঠেই ধীর ও স্থিরচিত্তে মনোযোগের সাথে শুনব। তৃফাইল বলেন, আমি মক্কায় এলাম। আমাকে দেখেই মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছুটে এল। বিম্ময়কর অভ্যর্থনা আর স্বাগত জানিয়ে আমাকে গ্রহণ করল। মনোরম এক জায়গায় আমার থাকার ব্যবস্থা করল। তারপর একে একে নেতৃস্থানীয় অনেকে এসে সমবেত হল। তারা বলল, হে তৃফাইল! মক্কায় এসেছো বেশ ভাল কথা। তবে মনে রাখবে, এঁ যে মুহাম্মদ নামের লোকটি, যে নিজেকে নবী বলে ধারণা করে সে তো আমাদের মাঝে দারুণ বিশ্জ্খলা সৃষ্টি করেছে। আমাদের এঁক্য বিনষ্ট করছে। আমাদের সংহতি ছিন্নভিন্ন করছে। আমরা আশংকা করছি, তোমার কারণে হয়তো তোমার গোত্রের মাঝেও এ বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে। তাই এ লোকটির সাথে কোন কথা বলবে না। তার কোন কথা শুনবে না। কারণ তার কথায় মারাত্মক যাদুক্রিয়া রয়েছে। দু চারটি কথা যাকে তাকে মন্ত্রাভিভূত করে ফেলে। পিতা-পুত্র, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করে। শুনাল এবং তার বিস্ময়কর কর্মকাণ্ডের কথা বলে আমাকে ভয় দেখাল। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমি তার নিকট যাব না। তার কথাবার্তা শুনব না। প্রত্যষে আমি বাইতুল্লাহর তওয়াফ করতে মসজিদে হারামে গেলাম। প্রতিমার আশির্বাদ ও আশিষ গ্রহণ করব। তবে প্রথমেই তুলা দিয়ে আমি আমার কান বন্ধ করে নিয়েছিলাম। যেন মুহাম্মদের কোন কথা আমার কর্ণ স্পর্শ করতে না পারে। কিন্তু মসজিদে প্রবেশ করেই দেখি মুহাম্মদ কাবার সামনে নামায পড়ছে। অভিনব ও ভিন্ন ধরনের এক নামায। তীর দৃশ্য আমার দৃষ্টি কেড়ে নিল। তার ইবাদত আমার হৃদয়ে কম্পন সৃষ্টি করল। নির্নিমেষ নয়নে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ অনুভব করলাম, অবলীলাক্রমে আমি ধীরে ধীরে তার নিকটবর্তী হচ্ছি এবং আমি তার নিকটে পৌছে গেছি।
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।