২৪ আলোর কাফেলা হযরত তুফাইল ইবনে আমর দাউসী রোযিঃ) সর্বক্ষেত্রে যিনি চৌকস। সব কাজে যিনি পারঙ্গম। আত্মমর্যাদায় যিনি শীর্ষে। আতিথেয়তা ও বিপন্নের সাহায্যে যিনি অস্থির। যাঁর উনানের আগুন কখনো নিভে না। যাঁর অতিথিশালার দরজা কখনো বন্ধ হয় না। ক্ষুধার্ত যেখানে অবারিত খাবার পায়। ভীত সন্ত্স্ত যেখানে নিরাপত্তা পায়। আশ্রয়প্রার্থী যেখানে নিরাপদ আশ্রয় পায়। শুধু কি তাই!! যিনি সুতীন্ষ বুদ্ধির অধিকারী। বিদগ্ৃ। ভাষাবিদ। স্বনামখ্যাত কবি। শানিত যাঁর অনুভূতি । দূরদর্শী যাঁর দৃষ্টিশক্তি। অয্নমধূর কথার মালায় যিনি শ্লোতাকে বিমুগ্ধ বিমোহিত করেন। তিনি হলেন দাউস গোত্রের সর্দার তৃফাইল ইবনে আমর দাউসী (রাযিঃ)। সং সপ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফেরদের মাঝে চরম বিরোধ চলছে, সংঘর্ষ ছুঁই ছুঁই করছে, ঠিক তখনই তুফাইল ইবনে আমর মক্কায় এলেন। মক্কায় পা ফেলেই একটা টানটান উত্তেজনা অনুভব করলেন। সবাই একে অপরকে নিজের দলের দিকে আকর্ষণ করছে। সাহায্যকারী ও সমর্থক বানাচ্ছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আল্লাহ রাব্বুল আলামীনের দিকে। ঈমান আর অবিচল বিশ্বাস তাঁর হাতিয়ার। আর কুরাইশের কাফেররা সর্বশক্তিতে তা প্রতিহত করছে। সকল পন্থা ও পদ্ধতিতে তারা প্রতিরোধ গড়ে তুলছে। মক্কায় পা রেখেই তৃফাইল অনুভব করলেন, অবলীলাক্রমেই তিনি এই স্ত্বায়ুযুদ্ধের মাঝে পড়ে গেছেন। অথচ এ উদ্দেশে তিনি মক্কায় আসেননি । এর পূর্বে তিনি এ বিষয়ে কিছু জানতেনও না। এ শ্ায়ুযুদ্দ আর এ বিশ্বাসের দন্দকে কেন্দ্র করে তুফাইল ইবনে আমরের জীবনে এক চমৎকার উপাখ্যান, এক অবিস্মরণীয় ঘটনা ঘটে,
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।