২ আলোর কাফেলা ঝণ দিব। স্ত্রী আনন্দভরা কণ্ঠে বললেন, বেশ, তাহলে তাই করুন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। হযরত সাঈদ ইবনে “আমের (রাযিঃ) সে দিনের সেই মজলিস থেকে উঠার আগেই দীনারগুলো বিভিন্ন থলের মধ্যে ভাগ করে রাখলেন। তারপর তার পরিজনের একজনকে ডেকে বললেন, যাও, এ থলেটি অমুক বিধবা নারীকে দিয়ে আস। এ থলেটি এ এতীমদের দিয়ে আস। এ থলেটি অমুক মিসকীনদের দিয়ে আস। এ থলেটি অমুক ব্যক্তির দরিদ্র সন্তানদের দিয়ে আস। এভাবে বন্টন করতে করতে সব শেষ করে ফেললেন। ০০৪০০ আল্লাহ তাআলা সাঈদ ইবনে “আমের জুমাহী রোযিঃ)-এর উপর রহম করুন। তিনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সর্বদা অন্যকে প্রাধান্য দিতেন। হে আল্লাহ! আমাদেরকে তীর মত জীবন গড়ার তাওফীক দান করুন। আমীন।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।