Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ 193
📝 Text 📖 PDF

আলোর কাফেলা ২১ খুবাইব (রাধিঃ)-এর শাহাদত বরণ কালের মৃত্যু-যন্ত্রণা দেখেছি। আর দেখেছি কুরাইশরা কিভাবে তার শরীর থেকে একেকটি অঙ্গ কেটে নিচ্ছে আর বলছে, তুমি কি চাও, মুহাম্মদ তোমার স্থানে হবে আর তৃমি নিরাপদে পরিজনের নিকট ফিরে যাবে? তখন তিনি বলছিলেন, আল্লাহর কসম! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি মাত্র কাঁটা ফুটবে আর আমি নিরাপদে নির্বিঘ্নে পরিজনের নিকট ফিরে যাব, এটা কিছুতেই হতে পারে না। আল্লাহর কসম ! আমি যখনই সে দিনের কথা স্মরণ করি, তখন আমি আমাকে বড় অপরাধী মনে করি। কেন আমি সেদিন তার সাহায্যে এগিয়ে গেলাম না। আমার মনে হয়, হয় তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। একথা ভাবতে ভাবতেই আমি সংজ্ঞাহীন হয়ে.পড়ি। নিঃসাড় হয়ে যায় আমার দেহ, আমার শিরা-উপশিরা। তখন হযরত উমর রোযিঃ)-এর কঠ আবেগে জড়িয়ে এল। বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। যিনি আমার ধারণাকে সত্যে পরিণত করেছেন। তারপর হযরত উমর (রাযিঃ) মদীনায় ফিরে এলেন এবং সাঈদ ইবনে আমের (রাযিঃ)-এর নিকট এক হাজার দীনার পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে “আমের (রাযিঃ)-_এর স্ত্রী দীনারগুলো দেখে বললেন, আলহামদুলিল্লাহ! হয়তো আল্লাহ এবার আমাদেরকে আপনার খেদমত থেকে বাঁচাবেন। আর দেরী নয়। কিছু খাবার কিনে আনুন আর একজন গোলাম কিনে ফেলুন। হযরত সাঈদ ইবনে “আমের (রাযিঃ) তাঁকে বললেন, শোন, এর চেয়ে বেশী লোভনীয় ও আকর্ষণীয় কোন কিছু কি তুমি চাও? স্ত্রী বললেন, সেটা কি? হযরত সাঈদ ইবনে “আমের (রাযিঃ) বললেন, এ দীনারগুলো এমন এক মহান সত্তার নিকট আমানত রাখরে, যিনি আমাদেরকে আমাদের স্ত্রী বললেন, আচ্ছা, তা কিভাবে? হযরত সাঈদ ইবনে “আমের রোযিঃ) বললেন, আমরা আল্লাহকে তা

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.