Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২০ আলোর কাফেলা আমি বললাম, হে সাঈদ ! এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে “আমের (রাযিঃ) তখন কিছুক্ষণ নিরব রইলেন। তারপর বলতে লাগলেন, আল্লাহর কসম ! আমি এর কারণ বলতে অপছন্দ করছি। কিন্তু এখন তা ব্যক্ত করা ছাড়া কোন উপায় নেই। তাই বলছি, আমার ঘরে কোন চাকর বা চাকরানী নেই। সুতরাং প্রত্যহ সকালে আমি আটা গুলি, খামিরা করি। তারপর রুটি বানাই। তারপর উযূু করে জনকল্যাণমূলক কাজের জন্য বাইরে বেরিয়ে আসি। হযরত উমর (রাধিঃ) বলেন, আমি তখন অভিযোগকারীদের বললাম, তোমাদের আরো কোন অভিযোগ আছে কি? তারা বলল, তিনি রাতে আমাদের কারো ডাকে সাড়া দেন না। আমি বললাম, হে সাঈদ ! এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে “আমের (রোযিঃ) বললেন, আল্লাহর কসম! এ বিষয়টিও আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না। তা সত্বেও এখন বলতে হচ্ছে, আমি দিবসকে জনকল্যাণমূলক কাজের জন্য নির্ধারিত করেছি আর রাতকে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত করেছি। এরপর আমি বললাম, তোমাদের আর কোন অভিযোগ আছে কি? তারা বলল, হা, আছে। মাসে একদিন তিনি ঘর থেকে বাইরে আসেন না। আমি বললাম, হে সাঈদ! এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে “আমের (রাযিঃ) বললেন, হে আমীরুল মুমিনীন ! আমার কোন পরিচারক নেই আর আমার এই পরিধেয় কাপড়টি ছাড়া আর কোন কাপড় নেই। তাই মাসে একবার তা ধৌত করি এবং শুকানোর অপেক্ষায় ঘরে থাকি এবং দিবসের শেষ দিকে বেরিয়ে আসি। তারপর আমি বললাম, তোমাদের আরো কোন অভিযোগ আছে কি? তারা বলল, হা আছে। মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ফলে তিনি তার মজলিসে উপস্থিত হতে পারেন না। আমি বললাম, হে সাঈদ ! এর কারণ কি? সাঈদ ইবনে “আমের রোযিঃ) বললেন, আমি মুশরিক অবস্থায়

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।