Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৯১ মাজযাআহ্‌ ইবনে সাউর (রাযিঃ) ও তার বীর বাহিনী প্রায় দুই ঘন্টা ভয়াবহ দুর্গম এই সুড়ঙ্গ পথের সাথে মুকাবেলা করে চলতে লাগল। কখনো তারা বিজয়ী হলেন। কখনো তারা বিজিত হলেন। অবশেষে শহরে পৌছার মুখে গিয়ে মাজযাআহ্‌ ইবনে সাউর (োযিঃ) দেখলেন সুড়ঙ্গ পথে দু শত বিশজন বীরযোদ্ধা হারিয়ে গেছে। মাত্র আশিজন বাকী আছে। সং সং সঃ শহরের মাটিতে পৌঁছেই মাজযাআহ ইবনে সাউর রোযিঃ) ও তাঁর সাথীগণ তরবারী উন্মোচিত করলেন এবং দূর্ণ প্রহরীদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তরবারীগুলো তাদের বুকে প্রবিষ্ট করে দিলেন। তারপর ফটকের দিকে ছুটে গেলেন। তাকবীর দিতে দিতে তা খুলে দিলেন। ধ্বনির সাথে মিলিত হল। প্রত্যুষেই মুজাহিদগণ দলে দলে শহরে উপচে পড়লেন। মুজাহিদদের মাঝে ও আল্লাহর শক্রদের মাঝে অত্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের চাকা ঘুরতে লাগল। ইতিহাস এ ধরনের ভয়াবহ, ভীতিপ্রদ ও নিহতে প্রাচুর্যময় যুদ্ধ কমই দেখেছে। সং সং সং যুদ্ধ যখন পূর্ণমাত্রায় চলছে ঠিক তখন মাজযাআহ্‌ ইবনে সাউর (রাধিঃ) হরমুজানকে রণক্ষেত্রে দেখতে পেলেন। তিনি তার দিকে ছুটে গেলেন। তরবারী দ্বারা আক্রমণ করে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু যোদ্ধাদের তরঙ্গে তিনি হারিয়ে গেলেন। দৃষ্টির বাইরে চলে গেলেন। তারপর আবার তাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে গেলেন এবং আক্রমণ করলেন। মাজযাআহ্‌ ইবনে সাউর (রাযিঃ) ও হরমুজান একে অপরের উপর

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।