Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ আলোর কাফেলা গিয়ে মিশেছে। সুড়ঙ্গ পথটি কখনো বেশ প্রশস্ত হত। ফলে তাতে ডুব দেয়া সম্ভব হত আবার কখনো বেশ সংকীর্ণ হত। ফলে সোজা সাঁতরে যেতে হত। কখনো আঁকাবাঁকা হত আবার কখনো সরল সোজা হত। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথটি অবশেষে তাকে শহরে নিয়ে গেল। পারসিক লোকটি তাঁকে তার ভাইয়ের হত্যাকারী হরমুজানকে দেখাল এবং যে স্থানে সে নিরাপদে থাকে তাও দেখাল। মাজযাআহ্‌ ইবনে সাউর (রাযিঃ) হরমুযানকে দেখে তার কঠে তীর মেরে ফেলে দিতে চাইল। কিন্তু সাথে সাথে তার হযরত আবু মূসা আরআরী রোধিঃ)এর উপদেশের কথা মনে হল যে, অনাকাংখিত কিছু ঘটাবে না। তাই তিনি তার মনের ইচ্ছেকে মনের মাঝেই রহিত করলেন এবং সূর্য উদয়ের আগেই আগমনের পথ দিয়ে প্রত্যাগমন করলেন। সং সস হযরত আবু মূসা আশ'আরী (রাযিঃ) বীর হৃদয় তিন শত মুজাহিদ প্রস্তুত করলেন। ধারা ধের্য ও সহনশীলতায় প্রচণ্ড, সাঁতারে পারদর্শী মাজযাআহ্‌ ইবনে সাউর (রাযিঃ)কে তাদের সেনাপতি বানিয়ে দিলেন। তাদের বিদায় জানালেন ও উপদেশ দিলেন। আর “আল্লাহু আকবার, ধবনিকে শহরে আক্রমণের জন্য মুজাহিদ বাহিনীকে আহবানের সাংকেতিক আওয়াজ নির্ধারণ করলেন। মাজযাআহ্‌ ইবনে সাউর (রাযিঃ) তার অধীনস্ত মুজাহিদদের নির্দেশ দিলেন, তারা যেন যথাসম্ভব হালকা কাপড় পরিধান করে। যেন পানি তাদের ভারাক্রান্ত করতে না পারে। তাদের সতর্ক করে দিলেন, তারা যেন তাদের সাথে তলোয়ার ছাড়া অন্য কিছু না নেয়। আর তলোয়ারকে কাপড়ের নিচে শরীরের সাথে বেধে নেয়। তারপর তাদের নিয়ে রাতের প্রথম প্রহরের শেষে রওনা দিলেন। সস

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।