Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৯ সাঈদ ইবনে “আমের (রাধিঃ) বললেন, তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য সহযোগিতা করবে? স্ত্রী বললেন, হাঁ, অবশ্যই করব। তারপর সাঈদ ইবনে “আমের রোযিঃ) দীনারগুলো ভাগ করে অনেকগুলো থলেতে ভরলেন এবং হিম্সের দরিদ্র মুসলমানদের মাঝে তা বন্টন করে দিলেন। সং সস এ ঘটনার কিছুদিন পর আমীরুল মুমিনীন হযরত উমর ইবনে খাত্তাব (রাধিঃ) জনসাধারণের অবস্থা দেখতে ও পর্যালোচনা করতে শামের প্রদেশগুলোতে এলেন। হিম্সকে তখন কুয়াইফা বা ছোট কুফা বলা হত। নানা অভিযোগ করত। হযরত উমর রোযিঃ) হিম্সে পৌঁছলে হিম্সের অধিবাসীরা তার সাথে দেখা করতে এল । হযরত উমর (রাধিঃ) তাদের জিজ্ঞীসা করলেন, তোমরা তোমাদের আমীরকে কেমন পেলে? তখন তারা হযরত উমর (রাধিঃ)-এর নিকট আমীরের বিরুদ্ধে চারটি অভিযোগ উথাপন করল। প্রত্যেকটি অভিযোগ অন্যটির তুলনায় গুরুতর। হযরত উমর (রাধিঃ) বলেন, তখন আমি তাঁকে ও তাদেরকে একই মজলিসে সমবেত করলাম। আর মনে মনে আল্লাহর নিকট দু'আ করতে লাগ্ললাম, হে আল্লাহ! আমি তো সাঈদকে বিশ্বাস করতাম। তার ব্যাপারে আমার আস্থা ছিল। হে আল্লাহ! তুমি তার সম্পর্কে আমার ধারণাকে ভূল প্রমাণিত করো না। সাঈদ ইবনে “আমের ও তীর বিরুদ্ধে অভিযোগকারীরা এসে উপস্থিত হলে আমি বললাম, আমীরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ শআ্বাছে? তারা বলল, দীর্ঘ বেলা পেরিয়ে যাওয়ার আগে তিনি বাইরে আসেন শ্া।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।