আলোর কাফেলা ১৮৯ হত্যা করেছে। তার ধনসম্পদ ও পরিবার পরিজনের উপর সীমা লংঘন করেছে। আর আমার ব্যাপারে তার হৃদয়ে রয়েছে অশুভ চিস্তা। তাই আমি আমার ও আমার সন্তানদের নিরাপত্তা চেয়েছি। আমি তার যুলুমের উপর আপনাদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছি। তার বিশ্বাসঘাতকতার উপর আপনাদের প্রতিশ্রুতি পূরণকে প্রাধান্য দিয়েছি। আর এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আমি আপনাদের এমন এক গোপন সুড়ঙ্গ পথ দেখিয়ে দিব যা দ্বারা আপনারা তৃসতার শহরে প্রবেশ করবেন। তাই আমাকে একজন দুঃসাহসী বুদ্ধিমান ব্যক্তি দিন আর তাকে অবশ্যই সাঁতারে পারদর্শী হতে হবে। আমি তাকে পথ দেখিয়ে দিব। সং সং সও হযরত আবু মুসা আশআরী রোযিঃ) মাজযাআহ্ ইবনে সাউর (রাযিঃ)কে ডেকে পাঠালেন। গোপনে বিষয়টি তাকে জানিয়ে বললেন, তোমার গোত্রের এমন একজন লোক দিয়ে আমাকে সাহায্য কর যার বুদ্ধি আছে, দৃঢ়তা আছে, আর সে সাঁতারে সক্ষম । তখন মাজযাআহ্ ইবনে সাউর (রাযিঃ) বললেন, হে আমীর ! সেই ব্যক্তিটি আমাকেই নির্বাচিত করুন। হযরত আবু মুসা আশ'আরী (রািঃ) বললেন, যদি তুমি সে ব্যক্তি হতে চাও তাহলে আমরা নিশ্চিন্ত । তারপর হযরত আবু মুসা আশ'আরী (রািঃ) তাঁকে পথটি ভালভাবে জেনে তার ব্যক্তিত্বকে চিহ্নিত করতে উপদেশ দিলেন। এছাড়া অন্য কিছু না করারও উপদেশ দিলেন। সং সং রাতের অন্ধকারে মাজযাআ ইবনে সাউর (াধিঃ) তার পারসিক পথপ্রদর্শক ব্যক্তিটির সাথে যাত্রা শুরু করলেন। পথপ্রদর্শকটি তাকে ভূগর্ভস্থিত একটি সুড়ঙ্গ পথে প্রবেশ করিয়ে দিল যা নদী থেকে শহরে
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।