১৮৮ আলোর কাফেলা মুসলিম বাহিনীর কেউ প্রাচীরে উঠতে চাইলে বা তার নিকটবর্তী হলে সেই আংটা তার গায়ে বিধাতো এবং টেনে তুলে নিয়ে যেত। ফলে তার শরীর পুড়ে যেত। গোশত খসে খসে পড়ত এবং মৃত্যুবরণ করত। সং ++ বিপদের ঘনঘটা তীব্র আকার ধারণ করল। মুসলিম মুজাহিদগণ বিনয় বিগলিত হৃদয়ে আল্লাহর নিকট দু'আ করতে লাগলেন। যেন আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দেন। শক্রর বিরুদ্ধে তাদের সাহায্য করেন। ০০০৪ হযরত আবু মূসা আশ'আরী (রাযিঃ) যখন তৃসতারের বিশাল নগর প্রাচীর নিয়ে চিন্তায় মগ্ন, তাকে পদানত করতে আশাহীনতায় নিমগ্র, তখন তার সামনে এসে একটি তীর পড়ল যা নগরপ্রাচীরের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে। তিনি দেখলেন, তাতে একটি চিঠি বাধা । তাতে লিপিবদ্ধ রয়েছে__ “হে মুসলমান সম্প্রদায়! আমি তোমাদেরকে বিশ্বাস করি। তাই অনুসারীদের নিরাপত্তা প্রার্থনা করছি। আমার প্রার্থনা কবুল করলে আমি তোমাদেরকে এমন একটি সুড়ঙ্গ পথ দেখিয়ে দিব, যা দ্বারা তোমরা শহরে প্রবেশ করতে পারবে । হযরত আবু মূসা আশ'আরী (রাযিঃ) তখন তীর নিক্ষেপকারীর জন্য নিরাপত্তার প্রতিশ্রতি দিয়ে পত্র লিখলেন এবং তীরের মাধ্যমে তা নিক্ষেপ করলেন। প্রতিশ্রুতি পূরণে মুসলমানগণ প্রসিদ্ধি লাভের কারণে লোকটি তাকে দেয়া প্রতিশ্রুতি পত্রে নিশ্চিন্ত হল এবং রাতের অন্ধকার চিরে সন্তর্পণে তাদের নিকট এল তারপর হযরত আবু মূসা আশ'আরী (রাধিঃ)এর নিকট তার প্রকৃত অবস্থা তুলে ধরে বলল-_ “আমরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। হরমুজান আমার সবচেয়ে বড় ভাইকে
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।