১৮৬ আলোর কাফেলা প্রচার করলেন। তার বাহিনীকে প্রস্তুত করলেন। বাম পাশের বাহিনীর নেতৃত্ব দিলেন মাজযাআহ্ ইবনে সাউর রোধিঃ)কে। তারপর তিনি বসরা থেকে আগত মুসলিম বাহিনীর সাথে মিলিত হলেন এবং একই সাথে আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা একের প্র এক শহর জয় করতে লাগলেন এবং সেনাবাহিনীর দূর্গগুলো পবিত্র করতে লাগলেন। আর হরমুজান এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে যেতে লাগল। অবশেষে তৃসতার শহরে গিয়ে পৌঁছল এবং তার দুর্গম দুর্গে আত্মরক্ষার ব্যবস্থা করল। সং বস হরমুজান যে তুসতার শহরে আশ্রয় নিয়েছে, তা ছিল পারস্যের সবচেয়ে মনোরম শহর। নৈসর্গিক সৌন্দর্যে ছিল বিস্ময়কর, অত্যন্ত মজবুত ও অলংঘনীয়। তাছাড়া তা অত্যন্ত প্রাচীন শহর। ইতিহাসের পাতায় পাতায় তার উপমা বিদ্যমান। ঘোড়ার ন্যায় সুউচ্চ ভূমিতে তা প্রতিষ্ঠিত। দুজাইল নামক এক বিরাট নদী তার পিয়াসা নিবারণ করে। তার উপর রয়েছে বিরাট ফোয়ারা । বাদশাহ শাবূর তা নির্মাণ করেছে। ভূগর্ভস্থিত সুড়ঙ্গ পথ দ্বারা তাতে নদীর পানি তোলা হয়। তুসতার শহরের ফোয়ারা ও তার সুড়ঙ্গ পথ এক বিস্ময়কর সৃষ্টি। কঠিন মজবুত পাথর আর লোহার স্তত্তের মাধ্যমে তা তৈরী করা হয়েছে আর সীসা দ্বারা তার সুড়ঙ্গ পথগুলোকে ঢালাই করা হয়েছে। তৃসতার নগরী চারপাশ ঘিরে আছে সুউচ্চ মজবুত নগর প্রাচীর যেমন বাহুকে কংকন ঘিরে রাখে। এতিহাসিকগণ বলেন, তা হল সর্বপ্রথম ও সর্ববৃহৎ নগর প্রাচীর যা পৃথিবীতে তৈরী করা হয়েছে। তারপর হরমুজান নগর প্রাচীরের চারপাশে বিরাট পরিখা খনন করল, যা অতিক্রম করা অসম্ভব এবং তার পশ্চাতে পারসিকদের দুর্ধর্ষ যোদ্ধাদের সমাবেশ করল।
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।