Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৮৩ দিলেন ও বিদায় জানালেন। এ বাহিনী কাদেসিয়ায় পৌঁছলে আবদুল্লাহ ইবনে উন্মে মাকতৃম (রাযিঃ) বর্ম পরিধান করে পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে এলেন এবং মুসলমানদের পতাকা বহন করা এবং আমরণ তার হিফাজতের প্রতিজ্ঞা করে নিজেকে পেশ করলেন। সং সং সং উভয় বাহিনী বিমর্ষ মলিন নিষ্ঠুর তিন দিন যুদ্ধ করল এবং এমন ভয়াবহ যুদ্ধ করল যে, বিজয়ের ইতিহাসে তার কোন উপমা খুঁজে পাওয়া যায় না। তৃতীয় দিনে মুসলমানদের বিরাট বিজয় প্রতিভাত হল। ফলে পৃথিবীর বিশাল সাম্রাজ্যের একটি পতনোন্মুখ হল। প্রাচীনতম একটি সিংহাসনের পতন ঘটল। মূর্তিপূজারীর দেশে তাওহীদের পতাকা উড্ডিন হল। শত শত শহীদদের মূল্যের বিনিময়ে এ বিজয় অর্জিত হল। এ শহীদদের মাঝে ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম রোধিঃ)। মুসলমানদের পতাকাকে আঁকড়ে ধরে রক্তাপ্রুত হয়ে তিনি রণাঙ্গনে পড়ে রইলেন।

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।