১৮২ আলোর কাফেলা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাযিঃ) পূর্ববর্তী বিধান থেকে বাঁচার যে তামান্না করেছিলেন সে মর্মেই আয়াতের অংশটুকু অবতীর্ণ হল। আল্লাহ তা'আলা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাধিঃ)ও তার মত জিহাদে অক্ষম ব্যক্তিদের ব্যাপারে ক্ষমার ঘোষণা করলেন। তবুও আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (োধিঃ) জিহাদ থেকে পশ্চাতে থাকাকে অপছন্দ করলেন এবং আল্লাহর পথে জিহাদে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তা এ কারণে যে মহান হৃদয়ের ব্যক্তিরা মহান কাজ না করে ত্প্ত হতে পারেন না। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করলেন, কোন জিহাদ থেকে তিনি পিছনে থাকবেন না। আর রণাঙ্গনে তিনি তার কর্তব্যকেও নির্ধারিত করে নিলেন। তাই বলতেন, আমাকে দুই সারির মাঝে দাঁড় করিয়ে দাও এবং পতাকাটি আমাকে দিয়ে দাও। আমি তা বহন করব এবং হিফাজত করব। আর আমি তো অন্ধ পলায়ন করতে পারি না। সং সং সং চতুর্দশ হিজরীতে হযরত উমর ইবনে খাত্তাব (রািঃ) ইচ্ছে করলেন, পারসিকদের সাথে এক চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হবেন, যা তাদের সাম্রাজ্যকে কীপিয়ে দিবে। তাদের রাজত্বে ভিত স্থানচ্যুত করবে এবং মুসলিম বাহিনীর সম্মুখ পথ খুলে দিবে। তাই তিনি গভর্নরদের লিখে পাঠালেন_ “যার অস্ত্র, ঘোড়া, বীরত্ব বা বুদ্ধিমত্তা আছে তাকেই আমার নিকট পাঠিয়ে দাও। দ্রুত কর। তাড়াতাড়ি কর।' মুসলমানগণ দলে দলে হযরত উমর ফারুক (রাযিঃ)এর আহবানে সাড়া দিল এবং সকল দিক থেকে. মদীনায় উপচে পড়ল। এসব আত্মনিবেদিত প্রাণ মুজাহিদদের মাঝে ছিলেন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাযিঃ)। হযরত উমর ফারুক (রাযিঃ) সাদ ইবনে আবী ওয়াকাস (রোযিঃ)কে এ বিশাল বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করলেন। তাকে অন্তিম উপদেশ
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।