৬৮ আলোর কাফেলা অশ্রধারায় তাঁর শ্বশ্রু সিক্ত হয়ে গেল। তারপর এক হাজার দীনারের আমার সালাম পৌছাবে। তাকে বলবে, উমর ইবনে খাত্তাব এগুলো আপনাকে আপনার প্রয়োজন পূরণের জন্য দিয়েছেন। সং সস হিমূসে পৌছে প্রতিনিধিদল সাঈদ ইবনে “আমের রোযিঃ)-এর বাড়ীতে এল। থলেটি তার হাতে তুলে দিয়ে আমীরুল মুমিনীন হযরত উমর ইবনে খাত্তাব (রাোযিঃ)-এর সালাম পৌছালেন ও তার সংবাদটি দিলেন। সাঈদ ইবনে “আমের (রািঃ) থলেটি খুলেই বিস্ময় বিস্ফারিত নেত্রে তাকিয়ে রইলেন। দেখলেন, ঝকঝকে দীনারে তা ঠাসা। তিনি তা দূরে সরিয়ে দিতে দিতে অত্যন্ত বিস্ময় ভরা কে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ ইবনে "আমের রোধিঃ)-এর ভয়ার্ত কথঠস্বর শুনে তীর স্দ্ত্রী হস্তদন্ত হয়ে ছুটে এলেন। ব্যস্ততায় ভরা কণ্ঠে বললেন, কি হল, ৷! কী হয়েছে!!! আমীরুল মুমিনীন কি তাহলে ইন্তেকাল করেছেন? ! সাঈদ ইবনে “আমের (রাধিঃ) বললেন, না। বরং এর চেয়ে ভয়াবহ বিষয় ঘটেছে। স্ত্রী বললেন, তাহলে কি মুজাহিদরা কোথাও পরাজিত হয়েছে? সাঈদ ইবনে “আমের (রাযি?) বললেন, না, বরং তার চেয়ে বেশী ভয়াবহ। স্ত্রী বললেন, বলো না তাহলে হয়েছে কী?! সাঈদ ইবনে 'আমেন্র রোযিঃ) ব্যাকুল কঠে বললেন, আমার আখেরাতকে ধবংস করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে আর ফিতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। স্ত্রী দীনার সম্পর্কে কিছুই জানেন না। তাই পর্দার অন্তরাল থেকেই বললেন, ফিতনাকে দূরে সরিয়ে দিন। নিজে তা থেকে বেচে থাকুন।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।