আলোর কাফেলা ১৭৯ জিবরাঈল আমীন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাধিঃ)এর শানে এ ষোলটি আয়াত নিয়ে রাসূলের নিকট এলেন। অবতীর্ণ হওয়ার দিন থেকে আজ পর্যন্ত তা তিলাওয়াত হচ্ছে এবং পৃথিবী ও তার সমুদয় কিছু আল্লাহর নিকট ফিরে যাওয়া পর্যস্ত তা তিলাওয়াত হতে থাকবে। সং সস সেদিন থেকে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রোযিঃ) এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সন্মান করতেন। তাকে কাছে এনে বসাতেন। তাঁর খবরাখবর নিতেন। তীর প্রয়োজন পূরণ করতেন। এটা কোন আশ্চর্যের বিষয় নয়। কারণ তাকে কেন্দ্র করেই তো সপ্ত আকাশের উপর থেকে রাসূলকে কঠিন ভাবে তিরস্কার করা হয়েছে। কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী মুমিনদের নির্যাতন শুরু করলেন এবং তাদের নির্যাতনের মাত্রা তীব্র আকার ধারণ করল, তখন আল্লাহ তাআলা মুসলমানদের হিজরতের অনুমতি প্রদান করলেন। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাধিঃ) তখন স্বদেশ ত্যাগ করা ও দ্বীন নিয়ে সরে পড়ার ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী ছিলেন। তিনি ও মুসআব ইবনে উমাইর (রাধিঃ) মদীনায় আগমনকারী সাহাবীদের মাঝে অগ্রগণ্য ছিলেন। মদীনায় পৌঁছেই আবদুল্লাহ ইবনে উন্মে মাকতৃম (রাযিঃ) ও তার সাথী মুসআব ইবনে উমাইর রোযিঃ) মানুষের নিকট গমনাগমন করতে লাগলেন। তাদের কুরআন পড়াতে লাগলেন। আল্লাহর দ্বীনের তত্বজ্ঞানের শিক্ষা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এসে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম (রাযিঃ) ও বিলাল ইবনে রাবাহ (রাযিঃ)কে মুয়াযযিন বানালেন। তীরা প্রত্যহ পাঁচবার উচ্চম্বরে তাওহীদের কালিমা ঘোষণা করেন। মানুষকে আমলের দিকে আহবান করেন। কল্যাণের কাজে উৎসাহিত করেন।
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।