Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৭৭ নির্যাতন সহ্য করলেন। তাদের ধরপাকড়, নিষ্ঠুরতা আর নিপীড়ন বরদাস্ত করলেন। তারপরও তিনি নমনীয় হলেন না। তাঁর বীরত্বে ত্রুটি দেখা গেল না। তার ঈমান দুর্বল হল না। বরং আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে, আল্লাহর কিতাবের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে, আল্লাহর বিধানকে গভীরভাবে অনুধাবন করতে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝুকে পড়তে দৃঢ় মনোবল সৃষ্টি করল। সস বং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীর ঝোক এবং কুরআন মুখস্ত করার ক্ষেত্রে তার আগ্রহ ও স্প্হা এমন এক পর্যায়ে পৌছল যে সুযোগ পেলেই তিনি তা লুফে নিতেন। সময় পেলেই ছুটে যেতেন। বরং তার এই প্রচণ্ড আগ্রহ তাকে মাঝে মাঝে উৎসাহিত করত। ফলে রাসূলের দেয়া তাঁর জন্য নির্ধারিত সময়ের অংশটুকু গ্রহণ করার পর অন্যের সময়ও নিয়ে নিতে। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরই বেশী পিছু নিয়েছিলেন। তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই একদিন তিনি উৎবা ইবনে রবীয়া, উমাইয়া ইবনে খালফ, খালিদ রোযিঃ)এর পিতা ওলীদ ইবনে মুগীরার সাথে সাক্ষাৎ করলেন। তাদের সাথে আলোচনা ও কথাবার্তা শুরু করলেন এবং তাদের সামনে ইসলামকে উপস্থাপন করতে লাগলেন। তাঁর একান্ত আশা, তারা তার আহবানে সাড়া দিবে অথবা সাহাবীদের নির্যাতন ও নিপীড়ন থেকে বিরত থাকবে। ০০৪০০ ঠিক এমনি অবস্থায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতৃম রোযিঃ) তাঁর ই 8

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।