Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৭৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু যর (রাধিঃ)এর পক্ষে মদীনায় থাকা সম্ভব হল না। তিনি শামের পল্লীতে চলে গেলেন এবং আবু বকর সিদ্দীক ও উমর ফারুক (রাযিঃ)এর খিলাফতকাল পর্যন্ত সেখানেই রইলেন। উসমান (রাযিঃ)এর খেলাফতকালে তিনি দামেস্কে এলেন। তিনি দুনিয়ার প্রতি মুসলমানদের ঝুঁকে পড়ার কারণে এবং সুখ স্বাচ্ছন্দে ডুবে যাওয়ার কারণে অত্যন্ত বিস্মিত হলেন। তা মেনে না নিতে উদ্বুদ্ধ হলেন। তাই উসমান ইবনে আফফান রোযিঃ) তাকে মদীনায় ডেকে পাঠালেন। তিনি মদীনায় চলে এলেন। কিন্ত দুনিয়ার প্রতি মানুষের ঝোক দেখে অল্প কয়েকদিনেই তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। লোকেরাও তার কঠোরতার কারণে এবং তার শক্ত কথা ও ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে উঠল। তখন উসমান (রাধিঃ) তাকে “রাবযায়” চলে যেতে নির্দেশ দিলেন। রাবযা হল মদীনার একটি ছোট্ট পল্লী। তিনি সেখানে চলে গেলেন এবং মানুষ থেকে দূরে রইলেন। মানুষের হাতে দুনিয়ার যেসব সম্পদ রয়েছে তা থেকে বিমুখ হয়ে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদ্বয়ের আদর্শ “পরকালকে ইহকালের চেয়ে প্রাধান্য দেয়া-এর উপরই অবিচল রইলেন। সং সং সং একদা এক ব্যক্তি তার গৃহে প্রবেশ করল এবং চারদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাতে লাগল। কিন্তু তার বাড়ীতে কোন আসবাবপত্র পেল না। বলল,হে আবু যর! আপনার আসবাবপত্র কোথায়? আবু যর (রোযিঃ) বললেন, সেই পরকালে আমাদের একটি বাড়ী আছে, সেখানে আমাদের উত্তম আসবাবপত্রগুলো পাঠিয়ে দেই। লোকটি তার কথা বুঝে ফেলল। বলল, কিন্তু আপনার তো দুনিয়ায় থাকতে হলে কিছু আসবাবপত্রের প্রয়োজন। উত্তরে আবু যর (রাযিঃ) বললেন, কিন্তু বাড়ীর মালিক তো আমাদের এখানে রাখবে না।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।