Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ আলোর কাফেলা গ্রহণের ব্যাপার আমার কোন প্রকার অনাগ্রহ নেই। আমিও ইসলাম গ্রহণ করলাম ও তা বিশ্বাস করলাম। তারপর আমরা মায়ের নিকট এলাম এবং তাকে ইসলামের দিকে আহবান করলাম। তিনি বললেন, তোমাদের ধর্মের ব্যাপারে আমার কোন প্রকার অনাগ্রহ নেই। তিনিও ইসলাম গ্রহণ করলেন। তারপর থেকে এই মুমিন পরিবার গিফার গোত্রকে আল্লাহর দিকে ডাকতে লাগল। তারা এতে ক্লান্ত হলেন না। বিত্ষ্ণ হলেন না। ফলে গিফার গোত্রের অনেকে ইসলাম গ্রহণ করল এবং তাদের মাঝে নামায আদায় হতে লাগল। তাদের একদল বলল, আমরা আমাদের ধর্মের উপর থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আল্লাহ গিফার গোত্রকে ক্ষমা করে দিয়েছেন, আর আসলাম গোত্রকে আল্লাহ নিরাপদে রেখেছেন।, ০০৪ হযরত আবু যর (রাযিঃ) তার পল্লীতেই রইলেন। ইতিমধ্যে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ হয়ে গেল। তারপর তিনি মদীনায় এলেন। নিজেকে রাসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সপে দিলেন এবং তার খেদমতের জন্য অনুমতি প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফলে আবু যর (রাযিঃ) তার খেদমতে ও সাহচর্য ভাগ্যবান হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রাধান্য দিতেন। তাকে সম্মান করতেন। তার সাথে দেখা হলেই মোসাফাহা করতেন। আনন্দ ও খুশির আভা তার চেহারায় ছড়িয়ে পড়ত। সং সং সৎ

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।