আলোর কাফেলা ১৭১ আমি তাদের মাঝে পৌছলাম এবং উচ্চকণ্ঠে ঘোষণা করলাম, হে (উপাস্য) নেই আর মুহা*্মদ আল্লাহর রাসূল। আমার কথা কুরাইশের লোকদের কানে পৌছামাত্র তারা ভয় পেয়ে গেল। তারপরই মজলিস থেকে উঠে ছুটে এল। বলল, এই ধর্মত্যাগীকে ধর। তারা আমাকে ধরে মারতে লাগল যেন আমি মরে যাই। কিন্তু রাসূলের চাচা আববাস ইবনে আবদুল মুত্তালিব আমাকে ধরলেন। আমাকে রক্ষা করার জন্য আমার উপর ঝুকে পড়লেন। তারপর তাদের দিকে ফিরে বললেন, এ কী হল তোমাদের! তোমরা কি গিফার গোত্রের লোকটিকে হত্যা করবে অথচ তোমাদের কাফেলা তাদের পল্লী অতিক্রম করে যায়। তখন তারা আমাকে ছেড়ে দিল। জ্ঞান ফিরে এলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। তিনি আমার অবস্থা দেখে বললেন, “আমি কি তোমাকে তোমার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করতে নিষেধ করিনি?, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার হাদয়ে একটি আশা ও আবেগ ছিল আমি তা আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি তোমার গোত্রের নিকট ফিরে যাও। তুমি যা দেখলে এবং শুনলে তা তাদের নিকট প্রচার কর। তাদের আল্লাহর দিকে আহবান কর। হয়তো আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন আর তাদের কারণে তোমাকে পুরস্কৃত করবেন। যখন তুমি শুনতে পাবে, আমি বিজয় লাভ করেছি তখন আমার নিকট এসো। হযরত আবু যর (রাধিঃ) বলেন, আমি আমার গোত্রের লোকদের নিকট ফিরে এলাম। আমার ভাই আনীস আমার সাথে সাক্ষাৎ করল। বলল, আপনি কী করেছেন? আমি বললাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তা বিশ্বাস করেছি। আল্লাহ তার হৃদয়কে উন্মোচিত করে দিলেন। বলল, আপনার ধর্ম
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।