১৭০ আলোর কাফেলা সকালে হযরত আলী রোিঃ) তাঁর মেহমানকে নিয়ে রাসূলের বাড়ীতে গেলেন। আবু যর (োযিঃ) তার পিছু পিছু হেটে যাচ্ছেন আর তাকে অনুসরণ করছেন। রাসূলের সাক্ষাৎ ছাড়া অন্য কোন দিকে এখন আর তার খেয়াল নেই। মনোযোগ নেই। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। আবু যর (রাযিঃ) বললেন, আস্সালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকা সালামুল্লাহি ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতৃহু। আবু যর (রাধিঃ)ই প্রথম ব্যক্তি যিনি ইসলামের পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। তারপর তা ব্যাপক ও বিস্তৃত হয়েছে। সং সস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর (রাযিঃ)কে ইসলামের দিকে আহবান করতে লাগলেন এবং কুরআনের আয়াত পাঠ করে শুনাতে লাগলেন। কিছুক্ষণ পরই তিনি কালিমা পাঠ করলেন এবং নতৃন ধর্ম গ্রহণ করলেন। তাই তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের মাঝে চতুর্থ বা পঞ্চম ব্যক্তি। এখন আমরা হযরত আবু যর (ািঃ)কেই অবকাশ দেই। যেন তিনি তার অবশিষ্ট কাহিনী আমাদের শুনান। তিনি বলেন__ সাথে থাকলাম। তিনি আমাকে ইসলাম শিক্ষা দিলেন এবং কুরআনের কিছু শিক্ষা দিলেন। তারপর আমাকে বললেন-__ “তুমি তোমার ইসলাম গ্রহণের কথা মক্কায় কাউকে বলো না। আমার ভয় হচ্ছে, তারা তোমাকে হত্যা করবে।, আমি বললাম, যাঁর হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, বাইতুল্লায় গিয়ে কুরাইশের মাঝে সত্যের আহবানের ঘোষণা না করা পর্যস্ত আমি মক্কা ত্যাগ করব না। তাই আমি মসজিদে গেলাম। কুরাইশরা তখন বসে কথাবার্তা বলছে।
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।