আলোর কাফেলা ১৭ (রাধিঃ) বললেন, ভাই উমর ! আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে পরীক্ষায় ফেলো না। হযরত উমর (রাযিঃ) এবার একটু ক্রুদ্ধ হলেন। বললেন, ছি, ছি, এটা কেমন কথা! আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে তোমরা দুরে সরে থাকবে? আল্লাহর শপথ ! আমি এবার তোমাকে ছাড়ছি না। তারপর তিনি তাকে হিম্স নগরীর গভর্নর বানিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই সাঈদ! বাইতুল মাল থেকে কি তোমার ভাতার ব্যবস্থা করে দিব? সাঈদ ইবনে “আমের রোযিঃ) বললেন, না, ভাতার কোন প্রয়োজন নেই। দিলে তা আমার প্রয়োজনের চেয়ে বেশী হবে। তারপর তিনি হিম্স নগরীতে চলে গেলেন। এর কিছুদিন পর হিম্স নগরী থেকে একটি প্রতিনিধি দল মদীনায় এল। এরা আমীরুল মু'মিনীন হযরত উমর (রাযিঃ)-এর পরিচিত, বিশ্বস্ত। হযরত উমর রোধিঃ) তাদের বললেন, তোমরা আমাকে হিম্সে্র দরিদ্র লোকদের একটি তালিকা তৈরী করে দাও। আমি তাদের অভাব পূরণের চেষ্টা করব। প্রতিনিধিদল একটি তালিকা তৈরী করে আমীরুল মুমিনীন হযরত উমর (োাযিঃ)-এর নিকট পেশ করলেন। তিনি তালিকাটি নিয়ে চোখ বুলাতে লাগলেন। কয়েকটি নামের পরই তার দৃষ্টি আটকে একেবারে স্থির হয়ে গেল একটি নামের উপর। নামটি হল সাঈদ ইবনে 'আমের। এক আকাশ বিস্ময় তার কণ্ঠে বাজ্ময় হয়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, কে এই সাঈদ ইবনে “আমের? ! প্রতিনিধিদল বলল, ইনি আমাদের গভর্নর। আমাদের আমীর । হযরত উমর (রাধিঃ)-এর বিস্ময় এবার বহুগুণ বেড়ে গেল। বললেন, তোমাদের আমীরও কি দরিদ্রঃ! প্রতিনিধিদল বলল, আল্লাহর কসম করে বলছি, কখনো এমন হয় যে, দিনের পর দিন তার ঘরে আগুন পর্যন্ত জলে না। হযরত উমর (রাযিঃ) এবার অঝোরু ধারায় কীদতে লাগলেন। _্
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।