Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৬৯ আবু যর (রাঘিঃ) তাঁর সাথে গেলেন এবং তীর নিকট রাত কাটালেন। সকালে তিনি তার মশক ও পাথেয় নিলেন এবং মসজিদে ফিরে এলেন। তাদের কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করলেন না। দ্বিতীয় দিন আবু যর (োযিঃ) কাটিয়ে দিলেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন না। (রাষিঃ) তার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন-__ “লোকটি কি এখনো তার মনজিল চিনতে পারেনি। তারপর তিনি আবু যর (রাধিঃ)কে সাথে করে নিয়ে গেলেন এবং দ্বিতীয় রাত তিনি তার নিকটে কাটালেন। অথচ তাদের কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করলেন না। তৃতীয় রাতে হযরত আলী (াযিঃ) আবু যর (োধিঃ)কে জিজ্ঞেস করলেন, কেন আপনি মক্কায় এলেন, তা কি আমাকে বলবেন? আবু যর রোযিঃ) বললেন, যদি তৃমি আমাকে প্রতিশ্রুতি দাও যে, আমাকে আমার লক্ষ্যস্থলের সঠিক পথ দেখাবে, তাহলে আমি বলব। তখন আলী রোযিঃ) তাকে প্রতিশ্রুতি দিলেন। আবু যর (রাধিঃ) বললেন, আমি দূর দেশ থেকে মক্কায় এসেছি। আমার উদ্দেশ্য নতুন নবীর সাথে সাক্ষাৎ করা এবং তার কিছু কথা শোনা। তখন আনন্দের আভা হযরত আলী (রাধিঃ)-এর চেহারায় ছড়িয়ে সকালে আমি যেখানেই যাই আপনি তার অনুসরণ করবেন। যদি ভয়ের কিছু দেখতে পাই তাহলে আমি দাঁড়িয়ে যাব। যেন আমি পেশাব করছি। তারপর আমি অগ্রসর হলে আপনি আমার অনুসরণ করবেন। এভাবে আপনি আপনার গন্তব্যস্থল পৌছতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তীব্র আগ্রহে এবং তার নিকট যে ওহী অবতীর্ণ হয় তার কিছু শোনার প্রবল আকর্ষণে সে রাতে আবু যর রোধিঃ)এর আর ঘুম হল না।

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।