Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ আলোর কাফেলা এবং নতুন নবীর খবরাখবর জিজ্ঞেস করলেন। আনীস বলল, আমি দেখলাম, তিনি মানুষকে উত্তম চরিত্রের দিকে আহবান করেন। এমন কথা বলেন, যা কবিতা নয়। আবু যর বললেন, মানুষ তার ব্যাপারে কি বলে? আনীস বলল, লোকেরা বলে, তিনি যাদুকর, জ্যোতিষ, কবি। আবু যর বললেন, তুমি আমার পিয়াসা নিবারণ করতে পারলে না। আমার প্রয়োজন পূরণ করতে পারলে না। আমি তার বিষয়টি দেখে আসা পর্যন্ত তুমি কি আমার পরিবারের দায়িত্ব পালনে যথেষ্ট হবে? আনীস বলল, হাঁ, তবে আপনি মক্কার অধিবাসীদের ব্যাপারে সতর্ক থাকবেন। সস সং আবু যর কিছু পাথেয় নিলেন। সাথে পানির একটি ছোট মশক নিলেন। তার পরদিনই তিনি রাসূলের সাক্ষাতের উদ্দেশ্যে এবং নিজেই তার সংবাদ সংগ্রহের লক্ষ্যে মক্কার পথে রওনা হলেন। সং সং সং দুরুদুরু অন্তরে আবু যর মক্কায় পৌছলেন। কারণ, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়টি চিন্তা-ভাবনা করে তাদের উপর নির্যাতন নিপীড়ন ও মূর্তিসমূহের জন্য কুরাইশদের ক্ষুবৃতার অনেক সংবাদ তার নিকট পৌছেছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করাকে অপছন্দ করলেন। কারণ তিনি তো জানেন না এই জিজ্ঞাসিত ব্যক্তিটি তার সহায়ক হবে, না শক্র হবে? রাত হলে আবু যর বাইতুল্লায় শুয়ে পড়লেন। আলী ইবনে আবু তালেব তার পাশ কেটে গেলেন। তিনি বুঝলেন, লোকটি ভিনদেশী । তাই বললেন__ ভাই! আসুন, আমাদের নিকট রাত্রি যাপন করুন।

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।