Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৬৭ হযরত আবু যর গিফারী রোযিঃ) ওয়াদ্‌্দান উপত্যকা। যা বাইরের জগতের সাথে মক্কার মিলন ঘটিয়েছে। সেখানে গিফার গোত্রের লোকেরা বসবাস করত। শামে যাতায়াতের পথে কুরাইশের তেজারতী কাফেলাগুলো যে অল্প খাবার দিত তা দিয়েই গিফার গোত্র জীবন যাপন করত। জুনদুব ইবনে জুনাদা। তাঁর উপনাম আবু যর। তিনি এ গোত্রেরই একজন লোক ছিলেন। তবে তিনি হৃদয়ের দুঃসাহসিকতা, বুদ্ধির পরিপন্কতা ও দূরদৃষ্টিতে তাদের মাঝে বৈশিষ্ট্যময় ছিলেন। তার গোত্রের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিসমূহের পূজা করত তিনি তার কারণে অত্যন্ত সংকীর্ণমনা হয়ে থাকতেন। আরবদের এই বিশ্বাসের ক্ষেত্রে নিবুদ্ধিতা ও ধর্মের ক্ষেত্রে বিভ্রান্তিকে তিনি অপছন্দ করতেন। নতুন নবীর আগমনের পথ চেয়ে থাকতেন। যিনি মানুষের জ্ঞান-বুদ্ধি ও হৃদয়কে পরিপূর্ণ করবেন এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সং সং সং আবু যর তার পল্লীতে থেকেই মক্কায় আবির্ভূত নতুন নবীর সংবাদ শুনতে পেলেন। তিনি তার ভাই আনীসকে বললেন__ “তুমি মক্কায় যাও। যে ব্যক্তি নিজেকে নবী দাবী করছে আর এ দাবী করছে যে, আকাশ থেকে তার নিকট ওহী আসে, তৃমি তার খবরাখবর নিয়ে এসো। তার কিছু কথা শুন এবং তা মুখস্ত করে এসো। সস সং আনীস মক্কায় এল। রাসূলের সাথে সাক্ষাৎ করল। তার কথা শুনল। তারপর পল্লীতে ফিরে গেল। আবু যর সাগ্রহে তার সাথে সাক্ষাৎ করলেন

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।