আলোর কাফেলা ১৬৫ বলছি, সত্বর তৃমি শুনতে পাবে, ব্যাবিলনের শ্বেত প্রাসাদগ্ডলো তারা পদানত করেছে আর কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার তাদের হস্তগত হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার? তিনি বলেন, হাঁ, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ার। আদী বলেন, তখন আমি চিরন্তন সত্য কালিমার সাক্ষ্য দিলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সং সং সং আদী ইবনে হাতেম তাঈ দীর্ঘ আয়ু পেয়েছিলেন। তিনি বলতেন, দুটি বিষয় বাস্তবায়িত হয়ে গেছে। তৃতীয় বিষয়টি বাকি আছে। আর আল্লাহর কসম করে বলছি, তা অবশ্যই হবে। আমি দেখেছি, কাদেসিয়া থেকে মহিলা তার উন্ত্রীতে চড়ে চলে আসে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তারপর এই ঘরে মেসজিদে নববীতে) এসে পৌছে। আমি ছিলাম এ অশ্ববাহিনীর শুরুতে যারা কিসরার ধনসম্পদে আক্রমণ করেছিল এবং তা ছিনিয়ে এনেছিল। আর আমি আল্লাহর শপথ করে বলছি, অবশ্যই তৃতীয়টি বাস্তবায়িত হবে। ++ % আল্লাহ তা'আলা তার নবীর কথাটি বাস্তবায়িত করার ইচ্ছে করলেন। আবদুল আযীয (রহ.)এর আমলে বাস্তবায়িত হল। মুসলমানদের উপর ধনসম্পদ এমনিভাবে উপচে পড়ল যে, ঘোষক ঘোষণা করতে লাগল, দরিদ্র মুসলমান কেউ আছে কি যাকাতের সম্পদ নিবে। কিন্তু কাউকে পাওয়া গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কলেছেন। আদী ইবনে হাতেম তাঈ এর কসমকে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন।
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।