Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ আলোর কাফেলা আমিও দাড়িয়ে রইলাম আমি মনে মনে বললাম, আল্লাহর কসম! ইনি বাদশাহ নন। তারপর তিনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলতে লাগলেন। আমরা তার বাড়ীতে পৌছলাম। খেজুরের ছাল ভরা একটি চামড়ার বালিশ নিয়ে আমার দিকে দিয়ে বললেন, এটার উপর বস। আমি লজ্জা পেলাম। বললাম, আপনি এটায় বসুন। তিনি বললেন, বরং তুমি বসবে। আমি তার নির্দেশ মেনে নিলাম। তাতে বসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসলেন। কারণ গৃহে বসার জন্য তা ছাড়া আর কিছু ছিল না। আমি মনে মনে বললাম, আল্লাহর কসম! এতো কোন বাদশাহর চরিত্র নয়। তারপর তিনি আমার দিকে ফিরে তাকালেন। বললেন, হে আদী! তুমি কি খৃষ্টান ও সাঁবেয়ী ধর্মের মধ্যবর্তী রুকুসী ধর্মাবলম্বী ছিলে না? আমি বললাম, হা। তিনি বললেন, তুমি কি তোমার গোত্রের যুদ্ধলব্য সম্পদের এক চতুর্থাংশ নিয়ে চলতে না, যা তোমার ধর্ম মতানুসারে বৈধ নয়। আমি বললাম, হাঁ। আর আমি চিনে ফেললাম যে, তিনি একজন প্রেরিত নবী। তারপর তিনি বললেন, হে আদী! তৃমি হয় তো এ কারণে এ ধর্ম গ্রহণ করছো না যে, তৃমি মুসলমানদের দারিদ্র ও অসচ্ছল অবস্থা দেখছো। আল্লাহর কসম করে বলছি, সত্বর তাদের মাঝে এতো সম্পদ উপচে পড়বে যে, নেয়ার লোক খুজে পাওয়া যাবে না। হে আদী! তুমি হয়তো এ কারণে এ ধর্ম গ্রহণ করছো না যে, তুমি মুসলমানদের সংখ্যায় একেবারে নগণ্য দেখছো আর তাদের শত্রুদের আধিক্য দেখতে পাচ্ছো। আল্লাহর কসম করে বলছি, সত্বর তুমি এমন মহিলার কথা শুনতে পাবে যে, কাদেসিয়া থেকে তার উন্ত্রীতে আরোহণ করে এই ঘর যেয়ারত করে যাবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। হয়তো তৃমি এ কারণে এ ধর্ম গ্রহণ করছো না যে, তুমি রাজত্ব আর বাদশাহী অমুসলিমদের মাঝে দেখতে পাচ্ছো। আল্লাহর কসম করে

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।