আলোর কাফেলা ১৬৩ হল। সে আমাদের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম আমাকে লক্ষ্য করে বলল, আত্ত্রীয়তার বন্ধন ছিন্নকারী, যালিম। তুমি তো তোমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এলে আর তোমার পিতার সন্তানদের রেখে এলে। আমি বললাম, হে বোন! ভাল ও কল্যাণকর কথা বল। আমি তার সন্তুষ্টি কামনা করতে লাগলাম। অবশেষে সে সন্তুষ্ট হল এবং আমার নিকট তার কাহিনী বর্ণনা করল। দেখলাম, আমরা যা শুনেছি তাতে কোন তফাৎ নেই। সে ছিল বুদ্ধিমতী, দৃঢ় হৃদয়ের অধিকারিণী। তাই আমি তাকে বললাম, এ মুহাম্মদের ব্যাপারে তোমার মতামত কী? সে বলল, আল্লাহর কসম করে বলছি। আমার মনে হয় দ্রুত তার সাথে গিয়ে মিলিত হওয়া চাই। তিনি যদি নবী হন তাহলে অগ্রগামীর জন্য অবশ্যই শ্রেষ্ঠত্ব রয়েছে। আর যদি বাদশাহ হন তাহলে তুমি তার নিকট অপদস্ত ও লাঞ্ছিত হবে না। তুমি তোমার অবস্থায়ই থাকবে। সঃ সস আদী বলেন, আমি পাথেয় প্রস্তুত করলাম এবং মদীনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছলাম। আমার নিকট কোন নিরাপত্তা বাণী বা পত্র ছিল না। তবে আমি শুনতে পেয়েছি, তিনি বলেছেন-_ “আমি চাই, আল্লাহ আদীর হাতকে আমার হাতে স্থাপিত করুন। আমি তার নিকট গেলাম। তিনি তখন মসজিদে ছিলেন। সালাম দিলাম। তিনি বললেন, কে? আমি বললাম, আদী ইবনে হাতেম। তিনি উঠে আমার নিকট এলেন। আমার হাত ধরলেন। আমাকে নিয়ে তার গৃহে গেলেন। আল্লাহর কসম করে বলছি, তিনি যখন আমাকে নিয়ে তার গৃহে যাচ্ছেন তখন পথে একজন দুর্বল মহিলা, তার সাথে একজন বাচ্চা রয়েছে, তাকে দীড় করান। এক প্রয়োজনে তাঁর সাথে কথা বলতে লাগল। তিনি সেখানে দীড়িয়ে থেকে তার প্রয়োজন পূরণ করলেন।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।