Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ আলোর কাফেলা পরিজনের লোকেরা চলে গেছে। সুতরাং আমার প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তা করলাম। সে বলল, আমি শামে অবস্থিত আমার পরিজনের নিকট যেতে চাই। তিনি বললেন, তবে যাওয়ার জন্য তৃমি তাড়াহুড়া করো না। তোমার গোত্রের বিশ্বস্ত কাউকে যদি পাও যে তোমাকে শামে পৌঁছে দিবে তাহলে আমাকে জানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর সে এ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করল যে তাকে ইঙ্গিতে কথা বলতে বলেছে। তাকে বলা হল, তিনি হলেন আলী ইবনে আবু তালেব। তারপর সে সেখানে অবস্থান করতে থাকল। অবশেষে একটি কাফেলা এল যাদের মাঝে তার একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল-_ “ইয়া রাসূলাল্লাহ ! আমার গোত্রের একদল লোক এসেছে। তাদের মাঝে বিশ্বস্ত এবং আমাকে পরিজনের নিকট পৌছে দিতে সক্ষম এক ব্যক্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পরার জন্য কাপড় দিলেন এবং তাকে বহন করে নেয়ার জন্য একটি উ্ট্ী দিলেন। পর্যাপ্ত পরিমাণের পাথেয়ও দিলেন। তখন সে কাফেলার সাথে চলে গেল। আদী বলেন, তারপর আমরা তার সংবাদ সংগ্রহ করতে লাগলাম। তার আগমনের প্রত্যাশায় রইলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ থাকার কারণে সে তার প্রতি যে ইহসান করেছে এবং তার সাথে যে আচরণ করেছে আমি তা বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম করে বলছি, আমি পরিজনের মাঝে বসে আছি। হঠাৎ দেখতে পেলাম, একজন মহিলা হাওদায় চড়ে আমাদের দিকে আসছে। আমি বললাম, মনে হয় হাতেমের কন্যা । তারপর বাস্তবেও তাই

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।