আলোর কাফেলা ১৬১ তখন আর তার নিকট ফিরে আসার কোন সুযোগ ছিল না। তাই যারা সাথে ছিল তাদের নিয়ে যাত্রা করলাম এবং শামে গিয়ে পৌছলাম। খৃষ্টান ধর্মীবলম্বী ভাইদের মাঝে অবস্থান গ্রহণ করলাম। আর আমার বোনের উপর এ বিপদ এল আমি যার আশংকা করতাম ও ভয় করতাম। সং সং শামে অবস্থানকালে আমি শুনতে পেলাম, মুহাম্মদের বাহিনী আমাদের পল্লীতে আক্রমণ করেছে এবং অন্যান্য বন্দিনীদের সাথে আমার বোনকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাদেরকে ইয়াসরিবে নেয়া হয়েছে। সেখানে মসজিদের দরজার সামনে অন্যান্য বন্দীনীদের সাথে তাকে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাওয়ার সময় সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! পিতা মৃত্যুবরণ করেছেন। পরিজনের লোকেরা চলে গেছে। সুতরাং আমার প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিজন কে? সে বলল, আদী ইবনে হাতেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূল থেকে পলায়নকারী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে চলে গেলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে গেলেন তখন সে গতকালের মত বলল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ উত্তর দিলেন। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে গেলেন সে নিরাশ হওয়ার কারণে কিছুই বলল না। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাত থেকে একব্যক্তি ইঙ্গিত করে বলল, দাঁড়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বল। তখন সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ ! পিতা মৃত্যুবরণ করেছেন। --১১
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।