Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ আলোর কাফেলা আদী বলেন, রাসুলের কথা শুনার পর থেকে আরবের কোন ব্যক্তি আমার চেয়ে বেশী রাসূলকে ঘৃণা করত না। আমি ছিলাম ভদ্র মানুষ। ছিলাম খৃষ্টান। আরবের অন্যান্য রাজা বাদশাহদের ন্যায় আমি যুদ্ধলব্ব সম্পদ থেকে এক চতুর্থাংশ নিয়ে চলতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তাকে ঘৃণা করলাম। কিন্ত যখন তার ক্ষমতা বৃদ্ধি পেল এবং তার শক্তিমত্তা প্রচণ্ড আকার ধারণ করল এবং তার প্রেরিত সৈন্যবাহিনী আরবের পূর্ব পশ্চিমে যাতায়াত করতে লাগল তখন আমি আমার এক রাখাল দাসকে বললাম_ “তুমি আমার জন্য পরিচালনায় সহজ হৃ্টপুষ্ট একটি উট প্রস্তুত করে আমার অদূরে বেধে রাখবে। যদি শোন, মুহাম্মদের বাহিনী বা তার কোন সৈন্যদল আমাদের অঞ্চলে এসেছে তাহলে আমাকে তা জানাবে! একদিন সকালে দাসটি ছুটে এসে আমাকে বলল, হে মনিব! মুহাম্মদের বাহিনী আমাদের অঞ্চলে এলে আপনি যা করার ইচ্ছে করেছিলেন তা করুন। আমি বললাম, কেন? সে বলল, আমি কয়েকটি পতাকা দেখতে পেলাম যা পল্লীর ভিতর উড়ছে। আমি তা সম্পর্কে জিজ্ঞেস করলে বলল, এরা মুহাম্মদের বাহিনী। আমি বললাম, তোমাকে যে উটটি প্রস্তত করে রাখার নির্দেশ দিয়েছিলাম তুমি তা প্রস্তুত কর এবং আমার নিকট নিয়ে এস। ত্যাগ করে চলে যাওয়ার আহবান করলাম। আর আমি দ্রুত শাম দেশের দিকে ছুটে চললাম। সেখানে আমার ধমীয়ি খৃষ্টান ভাইদের নিকট যাব। তাদের মাঝে অবস্থান করব। তাড়াহুড়া করার কারণে আমি আমার পরিজনের সবাইকে একত্রিত ও গণনা করতে ব্যর্থ হলাম। আশংকাজনক স্থানসমূহ অতিক্রম করার পর পরিজনের খোঁজখবর নিলাম। দেখলাম, আমি আমার এক বোনকে নজদে তাঈ গোত্রের অন্যান্যদের সাথে আমাদের অঞ্চলে রেখে এসেছি।

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।