১৬ আলোর কাফেলা এক কামেল মুমিন। খলীফাদ্বয় তার সততা, আল্লাহভীরুতা, তাকওয়া-পরহ্যগারী সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তাই তারা তাঁর উপদেশ ও দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বসহকারে শুনতেন। একদিনের ঘটনা। হযরত উমর (াযিঃ) তখন সবেমাত্র খলীফা হয়েছেন। তখন সাঈদ ইবনে “আমের (াযিঃ) তার নিকট গেলেন। তারপর বললেন, শোন উমর ! তোমাকে উপদেশ দিচ্ছি। জনসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না। মনে রাখবে, তোমার কথা যেন তোমার কাজের খেলাফ না হয়। কারণ প্রকৃত ও শ্রেষ্ঠ কথা তাই, বাস্তবায়ন যাকে সত্যায়িত ও বলিষ্ঠ করে। শোন উমর! দূর ও নিকটের মুসলমানদের প্রতি তোমার দৃষ্টিকে সর্বদা অতন্দ্র রাখবে। তোমার ও তোমার পরিজনের জন্য তৃমি যা ভালবাস, জনসাধারণের জন্য তা-ই ভালবাসবে । আর যা তোমার ও তোমার পরিজনের জন্য অপছন্দ করবে তা জনসাধারণের জন্য অপছন্দ করবে। সত্য বাস্তবায়নে জীবন-যুদ্ধে ঝাঁপিয়ে পড়। আল্লাহর বিধি-বিধান বাস্তবায়নে কারো তিরস্কারকে ভয় করো না। হযরত উমর ইবনে খাত্তাব (রািঃ) তখন বললেন, হে সাঈদ ! বল তো কে এমনটি করতে পারবে? সাঈদ ইবনে “আমের (রাধিঃ) বললেন, আপনাকে এবং আপনার মত যাদেরকে আল্লাহ তা'আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শাসক বানিয়েছেন, তারাই তা পারবে। সং সস এবার হযরত উমর ইবনে খাত্তাব (রোযিঃ) সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। সাঈদ ইবনে “আমের (রোযিঃ)-কে খিলাফতের কাজে সহায়তা করার আহ্বান জানালেন। বললেন, শোন সাঈদ! আমি তোমাকে হিম্সের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। ভয় পাওয়া লোকের মত কাঁপা কীপা কঠে সাঈদ ইবনে “আমের
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।