Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৫৯ হযরত আদী ইবনে হাতেম তাঈ রোযিঃ) হিজরী নবম বর্ষে আরবের এক বাদশাহ ইসলামকে ঘৃণা করার পর ইসলামের আনুগত্য স্বীকার করে নিল। বিরোধিতা করা ও বিমুখ হওয়ার পর ইসলামের সামনে অবনমিত হল। অস্বীকার করার পর রাসূলের কথা মেনে নিল। তিনি হলেন আদী ইবনে হাতেম তাঈ। যার পিতা দানশীলতার ক্ষেত্রে উপমা হয়ে আছেন। সং সং সং আদী তার পিতার উত্তরাধিকারী হল। ফলে তাঈ গোত্রের লোকেরা তাকে তাদের বাদশাহ বানাল। যুদ্ধলবূ, সম্পদে তার হবে এক চতুর্থাংশ, একথা মেনে নিল এবং তার হাতে নেতৃত্ব সমর্পণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিদায়াত ও সত্যের আহবান করলেন, আরবের গোত্রসমূহ একের পর এক তার আনুগত্য করতে লাগল। তখন আদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহবানে এমন এক নেতৃত্ব দেখতে পেল যার কারণে তার নেতৃত্ব শেষ হয়ে যাবে। এমন এক রাজত্ব দেখতে পেল যার কারণে তার রাজত্ব শেষ হয়ে যাবে। তাই মনের অজান্তে রাসূলের সাথে চরম হিংসা করতে লাগল। রাসূলকে দেখার পূর্বেই তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতে লাগল। প্রায় বিশ বংসর ইসলামের বিরুদ্ধে শত্রতা পোষণ করল। অবশেষে আল্লাহ তার হৃদয়কে হিদায়াত ও সত্যের জন্য উন্মোচন করে দিলেন। সং সং সং আদী ইবনে হাতেম তাঈ এর ইসলাম গ্রহণকে কেন্দ্র করে এমন এক ঘটনা ঘটে যা কখনো ভূলে যাওয়ার নয়। আসুন, আমরা তার ভাষায় ঘটনাটি শুনি। তিনি তা সমধিক জানেন। তিনি তা বর্ণনার ক্ষেত্রে অধিক 'যোগ্য।

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।