আলোর কাফেলা ১৫৭ যায়েদ বললেন, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে এমন গুণ দান করেছে যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে তাকালেন। বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে তিনশত অশ্বারোহী যোদ্ধা দিন। আমি দায়িত্ব নিলাম, তাদের নিয়ে আমি রোম দেশ আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মনোবলকে গুরুত্ব দিলেন এবং বললেন, হে যায়েদ ! সবকিছু আল্লাহর দান .....। তারপর যায়েদের সাথে তার গোত্রের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যায়েদ ও তার সাথীরা যখন নজদে তাদের গোত্রের নিকট ফিরে যেতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় জানালেন। বললেন, লোকটি দারুণ দুঃসাহসী । সে অবশ্যই বড় কিছু হবে, যদি মদীনার জৃরের প্রকোপ থেকে নিরাপদে থাকে। তখন মদীনা মুনাওওয়ারায় জ্রের প্রকোপ মহামারী আকার ধারণ করেছিল। মদীনায় পৌছার পরই তাকে জ্বরে আক্রান্ত করেছিল। তিনি তার সাথীদের বললেন, কাইশ কবিলার এলাকা থেকে আমাকে দুরে রেখ। আমাদের মাঝে জাহেলী যুগের বেশ কিছু যুদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত কোন মুসলমানের সাথে যুদ্ধ করব না। সং সং সং যাইদুল খাইর নজদে তার গোত্রের নিকট পৌঁছার জন্য বিরামহীনভাবে ছুটে চললেন। অথচ সময়ের তালে তালে জ্রের প্রচণ্ডতা বেড়েই চলছে। তাঁর আশা ছিল, গোত্রের লোকদের সাথে সাক্ষাৎ করবেন আর আল্লাহর ফয়সালায় তারা তার হাতে ইসলাম গ্রহণ করবেন। তিনি মৃত্যর সাথে প্রতিযোগিতা করে ছুটে চললেন। মৃত্যও তার সাথে প্রতিযোগিতা করতে লাগল। কিন্তু প্রতিযোগিতায় মৃত্যু অগ্রসর হয়ে গেল এবং পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার ইসলাম গ্রহণ ও মৃত্যুর মাঝে দীর্ঘ সময় ছিল না। তিনি এ অল্প সময়ে কোন পাপও করেননি।
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।