Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ আলোর কাফেলা তারপর সে শামে চলে গেল এবং মাথা মুগ্ডিয়ে খৃষ্টান হয়ে গেল। যায়েদ ও তার সঙ্গীদের অবস্থা হল অন্যরূপ। রাসূল তার বক্তৃতা শেষ করলে যাইদুল খাইল সমবেত মুসলমানদের মাঝে দীড়িয়ে গেলেন। তিনি ছিলেন অত্যন্ত সুশ্রী, নিখুত সুন্দর ও দীর্ঘ দেহের অধিকারী । তিনি ঘোড়ায় আরোহণ করলে তার পা মাটি স্পর্শ করত। যেমন গাধায় আরোহণ করলে তা হত। বলিষ্ঠ দেহ নিয়ে সে দাঁড়িয়ে গেল এবং উচ্চ কণ্ঠ ছেড়ে বলল, হে মুহাম্মদ! আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আর আপনি আল্লাহর রাসূল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন। বললেন, তৃমি কে? সে বলল, আমি মুহালহিলের পুত্র যাইদুল খাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি যাইদুল খাইর। যাইদুল খাইল নও। সকল প্রশংসা আল্লাহর যিনি তোমাকে তোমার অঞ্চল থেকে নিয়ে এসেছেন এবং ইসলামের জন্য তোমার হৃদয়কে কোমল করেছেন। এরপর থেকে তিনি যাইদুল খাইর নামে পরিচিতি লাভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর ঘরে নিয়ে গেলেন। তার সাথে রয়েছেন উমর ইবনে খাত্তাব রোযিঃ) এবং বেশ কিছু সাহাবী। ঘরে পৌছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে হেলান দেয়ার জন্য একটি বালিশ দিলেন। রাসূলের বালিশটি তিনি ফিরিয়ে দিলেন। এভাবে রাসূল তাকে তিনবার দিলেন তার তিনি তা ফিরিয়ে দিলেন। সবাই বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইদুল খাইরকে বললেন, হে যায়েদ, আমার নিকট যত ব্যক্তির গুণ বর্ণনা করা হয়েছে, আমি তাকে তার বর্ণিত গুণের কম পেয়েছি। তবে তুমি তার ব্যতিক্রম তারপর বললেন, তোমার মাঝে দুর্সট চরিত্র আছে। আল্লাহ ও তার রাসূল তা ভালবাসেন। যায়েদ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! তা কী? রাসূল বললেন, ধীরস্থিরিতা ও সহনশীলতা ।

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।