আলোর কাফেলা ১৫৫ তারা মসজিদে প্রবেশ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। তিনি মিম্বারে বসে বক্তৃতা দিচ্ছেন। রাসূলের কথা তাদের বিস্মিত করল। তার সাথে মুসলমানদের সম্পর্কের বিষয়টি তাদের বিমোহিত করল। সাহাবায়ে কেরামের নিরবতা ও রাসূলের কথায় তাদের প্রভাব প্রতিক্রিয়ার বিষয়টি তাদের হতবাক করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুসলমানদের লক্ষ্য করে বললেন-_ ৮765 দির্ণ ৩৬24 ১১৭৫ সিপতিগিসি৫ ৯৬ ৪4 ৮৬৮] ০৪০১১ ১ ০2০ ০০৬ এ! 8256 2৯ঠ০িন এন 62৩2৭ ₹৮৮ ০ ৬০ লিও তে 42” পু| এ) ১/৫০5১০ ওএ| ১৮৭ ৪ ১৮০৩ %৪ ০] [ অর্থ £ উত্যা এবং তোমরা যার ইবাদত কর সে সব কিছু থেকে আমি তোমাদের জন্য অধিক কল্যাণকামী ..... আল্লাহকে ছেড়ে তোমরা যে কালো উটের পূজা কর আমি তোমাদের জন্য তার চেয়ে অধিক কল্যাণকামী।] ০০৪০০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি যাইদুল খাইল ও তার সঙ্গী লোকদের মাঝে ভিন্ন দুই প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি করল। কেউ সত্যের আহবানে সাড়া দিল। তা গ্রহণে এগিয়ে এল। কেউ বিমুখ হল। অহংকারী হল। একদল জান্নাতের পথ অবলম্বন করল। আরেক দল জাহান্নামের পথ অবলম্বন করল। তবে ঘুর ইবনে সাদুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিস্ময়কর অবস্থানে দেখল। দেখল, মুমিনদের হৃদয় তাকে ঘিরে আছে। প্রেমময় চোখগুলো তাকে পরিবেষ্টন করে আছে। তার হৃদয়ে তখন হিংসা-বিদ্বেষ অনুপ্রবেশ করল। ভয়-ভীতিতে তার হৃদয় ভরে গেল। সাথীদের বলল-_“আমি এমন এক ব্যক্তিকে দেখছি যে গোটা আরবকে পদানত করবে। আল্লাহর কসম করে বলছি, আমি কখনো তাকে আমার শির পদানত করতে দিব না।,
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।