১৫৪ আলোর কাফেলা সে বলল, কেন? আমি বললাম, আমি যা করেছি আর আপনাকে যে কষ্টে ফেলেছি। তারপর আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন। সে বলল, তৃমি কি মনে কর, আমি তোমার সাথে খারাপ আচরণ করব। অথচ তৃমি সে রাতে আমার পিতা মুহালহিলের সাথে পানাহারে অংশগ্রহণ করেছো। এক সাথে খেয়েছো। আমি মুহালহিল নাম শুনে বললাম, আপনি কি যাইদুল খাইল? সে বলল, হাঁ। আমি বললাম, উত্তম গ্রেফতারকারী হন। সে বলল, তোমার কোন ক্ষতি হবে না। আমাকে নিয়ে সে তার স্থানে ফিরে এল। বলল, আল্লাহর কসম, যদি এ উটগুলো আমার হত তাহলে আমি তা তোমাকে দিয়ে দিতাম। কিন্তু উটগুলো আমার এক বোনের। তুমি কয়েকদিন এখানে থাক। সত্বর আমি একটি যুদ্ধে যাব এবং সেখান থেকে কিছু সম্পদ পাব। তিনদিন পরই সে বনু নুমাইয়ের উপর আক্রমণ করল এবং প্রায় একশ'র মত উট পেল। আমাকে সবগুলো উট দিয়ে দিল। আমার সাথে তার কয়েকজন লোক পাঠাল। হীরায় পৌছা পর্যস্ত তারা আমাকে হেফাজত করল । ৮১১৪০ এটা ছিল যাইদুল খাইলের জাহেলী যুগের একটি চিত্র। আর ইসলামী যুগের চিত্রটির কথা ইতিহাস গ্রন্থসমূহ বর্ণনা করে বলে-_ “যাইদুল খাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনতে পেল। তিনি যার দিকে আহবান করেন তার কিছু জানতে পারল। সে তার বাহন প্রস্তুত করল এবং গোত্রের নেতৃস্থানীয় লোকদের ইয়াসরিবে গমন করে রাসুলের সাথে সাক্ষাতের আহবান জানাল। তখন তাঈ গোত্রের এক বিরাট প্রতিনিধিদল তার সাথে এল। তাদের মাঝে ছিলেন অনেকে । তারা মদীনায় পৌঁছে মসজিদে নববীতে এল এবং মসজিদের দরজায় তাদের বাহনগুলোকে বসাল।
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।