আলোর কাফেলা ১৫৩ পড়লে আমি চারদিকে দৃষ্টি ফেললাম। কিন্তু কাউকে আমার অনুসন্ধানী দেখলাম না। আমি আবার ছুটতে লাগলাম। দিবসের সূর্য বেশ উপরে উঠে গেছে। তারপর আমি ফিরে তাকিয়ে কিছু একটা দেখতে পেলাম। যেন তা একটি ঈগল বা অন্য কোন বড় পাখি। তা আমার নিকটবতীঁ হতে লাগল। অবশেষে আমি তাকে চিনতে পারলাম। সে এক অশ্বারোহী আমার আরো নিকটবর্তী হলে আমি বুঝলাম, সে এগুলোর মালিক। এগুলোর তালাশেই এসেছে। আমি তখন উষ্টটি বেধে তৃনীর থেকে তীর নিলাম এবং ধনুকে তা যোজনা করলাম। উট্টি আমার পশ্চাতে দীঁড় করালাম। তখন অশ্বারোহী দূরে দাড়িয়ে গেল। আমাকে বলল, উষ্ট্রের বাধন খুলে দাও। আমি বললাম, মোটেও না। আমি হারায় ক্ষুধার্ত পরিবার রেখে এসেছি। আমি কসম করেছি, আমি সম্পদ না নিয়ে তাদের নিকট ফিরে যাব না, অথবা মৃত্যুবরণ করব। অশ্বারোহী বলল, নিশ্চয়, তুমি মৃত। উ্রটির বাঁধন খুলে দাও । হতভাগ্য কোথাকার । আমি বললাম, আমি কিছুতেই তা খুলব না। অশ্বারোহী বলল, তোর মরণ হবে দেখছি, নিশ্চয় তুই প্রবঞ্চিত। তারপর বলল, উদ্ট্রের রশিটি তুলে ধর। তাতে তিনটি গ্রন্থি ছিল, সে আমাকে জিজ্ঞেস করল, বলতো কোন গ্রন্থিটিতে আমি তীর বিদ্ধ করব। আমি মাঝের গ্রন্থিটির দিকে ইঙ্গিত করলাম। সে তীর ছুঁড়ে মারল। তাতে প্রবিষ্ট করাল। যেন হাত দিয়ে সে তা সেখানে রেখে দিল। তারপর দ্বিতীয় ও তৃতীয় গ্রন্থিটিতে বিদ্ধ করল। আমি তখন আমার তীর তুনীরে রেখে দিলাম এবং আত্মসমর্পণ করে দাঁড়িয়ে রইলাম। সে আমার নিকটবর্তী হয়ে আমার তীর ও ধনুক নিয়ে নিল। বলল, আমার পশ্চাতে আরোহণ কর। আমি তার পশ্চাতে আরোহণ করলাম। সে বলল, তোমার কেমন ধারণা? আমি তোমার সাথে কী আচরণ করতে পারি? আমি বললাম, অত্যন্ত খারাপ ধারণা করছি।
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।