১৫২ আলোর কাফেলা দেখল, একজন অত্যন্ত বয়োবৃদ্ধ ব্যক্তি তীবুর মাঝে বসে আছে। লোকটি বৃদ্ধ লোকটির অজ্ঞাতসারে তার পশ্চাতে গিয়ে বসল। অল্প কিছুক্ষণ পরই সূর্য অস্তমিত হল। একজন অশ্বারোহী এল। তার চেয়ে বিশাল ও দীর্ঘদেহী অশ্বারোহী ইতিপূর্বে দেখা যায়নি। সে একটি উচু ঘোড়ায় আরোহণ করে এল। তার উভয় পাশে দু"্জন দাস। একজন ডান পাশে, আরেক জন বাম পাশে। তার সাথে রয়েছে প্রায় একশত উল্টী, সবার সামনে একটি বিরাট উষ্র। উ্ট্র বসে পড়লে তার পাশে উন্টা'গুলো বসে পড়ল। তখন অশ্বারোহী ব্যক্তিটি একটি হষ্টপুষ্ট উদ্ীর দিকে ইঙ্গিত করল এবং একজন দাসকে বলল, এই উষ্ট্রীটির দুধ দোহন কর। দাস তা থেকে দুধ দহন করল। পাত্র ভরে তা বৃদ্ধের সামনে রাখল এবং দূরে সরে গেল। বৃদ্ধ তা থেকে এক ঢোক বা দুই ঢোক পান করে রেখে দিল। লোকটি বলেছে, আমি তখন লুকিয়ে সন্তর্পণে তার নিকট গেলাম এবং পাত্রটি নিলাম। তারপর সবটুকু দুধপান করলাম। দাস এসে পাত্রটি নিল এবং বলল-_“হে মনিব ! সবটুকু দুধ খেয়ে ফেলেছেন। অন্বারোহী আনন্দিত হয়ে অন্য একটি উষ্্রীর দিকে ইঙ্গিত করে বলল, এই উষ্ট্রীটির দুধ দোহন কর। দাস তার নির্দেশ পালন করল। বৃদ্ধ তার থেকে এক ঢোক পান করে রেখে দিল। আমি তখন তা নিলাম এবং তার অর্ধেক পান করলাম। সবটুকু পান করতে অপছন্দ করলাম। যেন অশ্বারোহীর মনে কোন সন্দেহ সৃষ্টি না হয়। তারপর অশ্বারোহী দ্বিতীয় দাসকে একটি বকরী যবাহ করতে নির্দেশ দিল। দাস তা যবাহ করলে অশ্বারোহী নিজে বৃদ্ধের জন্য তা থেকে গোশত ভূনা করল এবং তাকে খাওয়াল। বৃদ্ধ তৃপ্ত হলে সে ও তার দাস খেল। এর কিছুক্ষণ পরই সবাই তাদের বিছানায় গেল এবং গভীর ঘুমে নিমজ্জিত হয়ে নাক ডাকতে লাগল। আমি তখন উষ্টটির নিকট গেলাম। তার বাধন খুলে ফেললাম। তাতে আরোহণ করলাম। উষ্্রটি চলতে লাগল। তার পিছু পিছু সবগুলো শ্রী চলতে শুরু করল। সারারাত আমি চললাম। দিনের আলো ছড়িয়ে
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।