Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৫১ হযরত যায়দুল খাইর রোিঃ) মানুষ ভূগর্ভস্থ খনির ন্যায়, জাহেলী যুগে যারা শ্রেষ্ঠ ইসলামের যুগেও তারা শ্রেষ্ঠ। এক মহান সাহাবীর দুটি চিত্র আমি তুলে ধরছি, যার প্রথম চিত্রটি হাত। সেই সাহাবী হলেন যাইদুল খাইল। জাহেলী যুগে মানুষ তাকে এ নামে ডাকত। আর ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাইদুল খাইর নামে ডাকতেন। প্রথম চিত্রটি সাহিত্যের গ্রন্থসমূহ বর্ণনা করে বলে-_ “শাইবানী বনু আমেরের এক বৃদ্ধ থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, এক কঠিন দুর্ভিক্ষ এল। গৃহপালিত পশু আর শষ্য তাতে ংস হয়ে গেল। তখন আমাদের গোত্রের এক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে হীরায় চলে গেল। সে তাদের সেখানে রেখে বলল-_ “আমি তোমাদের নিকট ফিরে আসা পর্যন্ত তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করবে। সে কসম খেল, তাদের জন্য কিছু উপার্জন করা ছাড়া তাদের নিকট ফিরে আসবে না অথবা সে মৃত্যুবরণ করবে। সে কিছু পাথেয় নিল এবং সারাদিন হাঁটল। সন্ধ্যা ঘনিয়ে এলে সামনে একটি তাঁবু দেখতে পেল। তাঁবুর অদূরে একটি ঘোড়ার বাচ্চা বাধা। সে বলল, এ হল প্রথম লব সম্পদ। ঘোড়ার বাচ্চার নিকট গিয়ে তার বাঁধন খুলতে লাগল। সে যখন তাতে আরোহণ করার ইচ্ছা করল তখন একটি কথম্বর শুনতে পেল। তাকে ডেকে বলছে, ঘোড়াটি ছেড়ে দাও। নিজের জীবন বাচাও। লোকটি তা রেখে চলে গেল। তারপর সাতদিন হাঁটল। অবশেষে এক উটের চারণ ভূমিতে গিয়ে পৌছল। তার পাশে একটি বিরাট তাবু। তাঁবুতে একটি চামড়ার গম্বুজ । লোকটি মনে মনে বলল-_নিশ্চয় এ চারণ ভূমিতে উট আছে আর এ তাঁবুতেও নিশ্চয় কোন মানুষ আছে। লোকটি তাঁবুতে সন্ধানী দৃষ্টি মেলে দেখল। সূর্য তখন অস্তমিত হচ্ছে।

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।