Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ১৫ আলোর বন্যা বইয়ে দিল। তার চিত্তা জগতে এক বিরাট বিপ্লব সৃষ্টি করল। তত্বজ্ঞানের এক অফুরন্ত ভাগ্ডারে ভরে গেল তার হৃদয়-মন। সে বুঝে ফেলল, হৃদয়ের গভীরে যে ঈমানের শাখা-প্রশাখা পৌছে যায়, তা বহু বিস্ময়কর কাহিনী সৃষ্টি করে। বহু অলৌকিক ঘটনা জন্ম দেয়। আরো বুঝল, যে মহান ব্যক্তিকে তাঁর সহচরবৃন্দ ও সঙ্গী-সাহীরা এমনিভাবে হৃদয় দিয়ে ভালবাসতে পারে নিঃসন্দেহে তিনি উ্ধ্বলোকের মদদপুষ্ট মহান কোন নবী বৈ আর কিছু নন। এরপর আল্লাহ তাআলা সাঈদ ইবনে “আমের এর রুদ্ধ হৃদয় তিনি ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন। কুরাইশের পৌত্তলিক পাপ-পক্ষিলতা থেকে নিজেকে পবিত্র ঘোষণা করলেন। সং সং সং সাঈদ ইবনে “আমের (রাযিঃ) নিজেকে আর মকায় ধরে রাখতে পারলেন না। রাসূলের ভালবাসা মহব্বত তাঁকে মদীনার দিকে তীব্র আকর্ষণ করতে লাগল। অবশেষে ব্যাকুল অস্থির চিত্তে তিনি মদীনায় হিজরত করলেন। মদীনায় পৌছে তিনি রাসূলের সাহচর্য অবলম্বন করলেন। সারাক্ষণ রাসূলের আশেপাশে থাকেন। রাসূলের মজলিসে বসেন। ইহলৌকিক পারলৌকিক কথা শুনেন। দিনে দিনে তিনি ঈমানী বলে আরো বলিয়ান হয়ে উঠলেন। খায়বর তৎপরবর্তী সকল জিহাদে তিনি রাসূলের পাশে পাশে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। রাসূলের ইন্তেকালের পর তিনি পর্যায়ক্রমে খলীফা আবৃবকর (রাযিঃ) ও খলীফা উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর হাতে উন্মুক্ত তরবারী হয়ে যান। ইসলামের সেবায় তিনি তাদের সকল হুকুম অবলীলাক্রমে মেনে নেন। তিনি এখন প্রকৃত মুমিনের এক অনন্য উপমা। দুনিয়ার বিনিময়ে আখেরাত ক্রয়ের পাকা সওদাগর। আল্লাহর রেযামন্দি ও সন্তুষ্টি অর্জনে

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।