আলোর কাফেলা ১৪৯ পেয়েছেন। আর আমি ও আমার পিতা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর দুশমন ছিলাম। তাই আমাকে পূর্বের পাপমোচন করার সুযোগ দিন। তারপর বললেন__ “বহু রণক্ষেত্রে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর আজ বুঝি রোমানদের থেকে পালিয়ে যাব? নিশ্চয় তা কিছুতেই হবে না। তারপর মুসলমানদের মাঝে আহবান করলেন, কে মৃত্যুর বাইয়াত গ্রহণ করবে? তখন তার চাচা হারেস ইবনে হিসাম, যিরার ইবনে আযওয়ারসহ চারশত মুসলমান তার বাইয়াত গ্রহণ করলেন। তারা খালিদ ইবনে ওলীদ রোযিঃ)এর নেতৃত্বের বাইরে মরণপণ যুদ্ধ করলেন এবং প্রবল প্রতিরোধ গড়ে তুললেন। মুসলমানদের এই বিশাল বিজয় লাভের পর যখন ইয়ারমুকের রণাঙ্গন শান্ত হয়ে গেল, তখন দেখা গেল ইয়ারমুকের রণাঙ্গনে তিনজন মুজাহিদ পড়ে আছেন। ক্ষতস্থানগুলো তাদের অত্যন্ত দুর্বল করে ও ইকরামা ইবনে আবু জাহ্ল। পান করার জন্য হারেস পানি চাইলেন। তাকে পানি দেয়া হলে ইকরামা তার দিকে তাকালেন। হারেস তখন বললেন, তাকে পানি দাও। ইকরামার নিকট পানি নেয়া হলে আইয়াস তা দেখলেন। ইকরামা তখন বললেন, আইয়াসকে পানি দাও। আইয়াসের নিকটবর্তী হলে দেখা গেল তিনি ইন্তেকাল করেছেন। তারপর তার সাথীদ্ধয়ের নিকট এলে দেখা গেল তারাও ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের হাউজে কাউসারের পানি পান করান। যার পর তারা তার পিপাসার্ত হবেন না। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদাউসের সবুজ শ্যামল বাগিচা দান করুন। যেখানে তারা চিরকাল আনন্দ-উল্লাসে থাকবেন।
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।