Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ আলোর কাফেলা তখন আনন্দে ইকরামার চেহারা আলোকময় হয়ে উঠল। বললেন, হে আল্লাহর রাসূল! আমি কসম করে বলছি, আল্লাহর পথের বিরুদ্ধে আমি যা কিছু খরচ করেছি তার দ্বিগুণ এখন আমি আল্লাহর পথে খরচ করব। আল্লাহর পথের বিরুদ্ধে যে যুদ্ধবিগ্রহ করেছি, তার দ্বিগুণ আল্লাহ্‌র পথে করব। সং ৭ সং সেদিন থেকে দাওয়াতের কাফেলায় রণক্ষেত্রের দুঃসাহসী এক অশ্বারোহী যোদ্ধা এসে যোগদান করলেন। রাত জেগে মসজিদে আল্লাহর কিতাব পাঠকারী এক আবেদ এসে যোগদান করলেন। তিনি আল্লাহর কিতাবকে চেহারায় রেখে আল্লাহর ভয়ে কেদে কেদে বলতেন, এ আমার সস ইকরামা ইবনে আবু জাহ্‌ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে প্রতিজ্ঞা করেছিলেন তা যথাযথভাবে পালন করেছিলেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানগণ যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইকরামাও তাতে অংশগ্রহণ করেছেন। আর প্রত্যেক যুদ্ধে তিনি অগ্রগামী বাহিনীতে ছিলেন। প্রচণ্ড গরমের দিনে শীতল পানির দিকে পিপাসার্ত ব্যক্তির ছুটে যাওয়ার ন্যায় ইকরামা রোযিঃ) ইয়ারমুকের দিনে যুদ্ধে ঝাপিয়ে পড়লেন। এক স্থানে মুসলমানদের উপর যুদ্ধের মাত্রা তীব্র হলে ইকরামা (রোযিঃ) ঘোড়া থেকে নেমে পড়লেন। তরবারীর খাপ ভেঙে ফেললেন এবং রোমানদের ব্যুহে ঢুকে পড়লেন। তখন খালিদ ইবনে ওলীদ রোিঃ) তার দিকে এগিয়ে এসে বললেন, হে ইকরামা! এমন কাজ করো না। কারণ তা মুসলমানদের জন্য কষ্টদায়ক হবে। তখন ইকরামা (রাযিঃ) বললেন, হে খালেদ! আমার ব্যাপারে চিন্তা করবেন না। কারণ রাসূলের সাহচর্য আপনি আমার চেয়ে বেশী

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।