১৪৬ আলোর কাফেলা পথে তারা যখন একটি বাড়ীতে বিশ্রামের জন্য অবস্থান করছিলেন তখন ইকরামা স্ত্রীসস্তোগের ইচ্ছে করলে উম্মে হাকীম অত্যন্ত কঠিনভাবে তা প্রত্যাখ্যান করলেন। বললেন, আমি একজন মুসলমান নারী আর তৃমি একজন মুশরিক পুরুষ ইকরামা তার কথায় বিস্মিত হয়ে বলল, তোমার ও আমার মাঝে যে বিষয়টি অন্তরায় সৃষ্টি করছে নিশ্চয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইকরামা যখন মক্কার নিকটবর্তী হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-__ “ঈমান এনে হিজরত করে সত্বর ইকরামা ইবনে আবু জাহ্ল তোমাদের নিকট আসবে। তোমরা তার পিতাকে গালমন্দ করো না। নিশ্চয় মৃত ব্যক্তিকে গালমন্দ করা জীবিত ব্যক্তিকে কষ্ট দেয়। আর তোমাদের গালমন্দ মৃত ব্যক্তির নিকট পৌছে না।, এর কিছুক্ষণ পরই ইকরামা ও তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গিয়ে পৌছলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আনন্দে চাদর ফেলেই তার দিকে ছুটলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলে ইকরামা তার সামনে বসলেন এবং বললেন-_ “হে মুহাম্মদ! উম্মে হাকীম আমাকে সংবাদ দিয়েছে, আপনি আমাকে অভয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এ দিকে আহবান করছি যে, তুমি বলবে, "আল্লাহ ছাড়া কোন ইলাহ (উপাস্য) নেই আর আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। তৃমি নামায কায়েম করবে। যাকাত আদায় করবে। এভাবে ইসলামের পাঁচটি আরকানের কথা বললেন। ইকরামা বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি তো সত্যের
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।