আলোর কাফেলা ১৪৫ সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা যখন নির্জন পথে চলছিলেন তখন রুমী গোলাম তাকে পাপকার্যে ফুসলাতে লাগল। আর উম্মে হাকীম তাকে আশা দিতে লাগলেন এবং গড়িমসি করতে লাগলেন। অবশেষে এক আরব কবীলার নিকট পৌছলেন। তিনি তাদের নিকট সাহায্য প্রার্থনা করলে তারা গোলামকে শিকল দিয়ে বেধে তাদের নিকট রেখে দিল। উম্মে হাকীম এবার নিজ পথে চলতে লাগলেন। অবশেষে তিহামা অঞ্চলে নদীর তীরে তিনি ইকরামাকে পেলেন। ইকরামা তখন এক মুসলমান মাঝির সাথে তাকে পার করে দেয়ার ব্যাপারে কথা বলছে। মাঝি বলছে, তুমি একনিষ্ঠ হয়ে যাও আমি তোমাকে পার করে দিব। ইকরামা বলছেন, আমি কিভাবে একনিষ্ঠ হব? মাঝি বলছে, তৃমি বল, আশহাফু আল্ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলাল্লাহ। ইকরামা বলছে, আমি তো এ কালিমা থেকেই পালিয়ে এসেছি। তারা যখন এ কথা বলছিল ঠিক তখন উম্মে হাকীম ইকরামার নিকট এসে বলল-__ “হে ইকরামা! আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বাধিক পুণ্যবান মানুষ ও সর্বোত্তম মানুষের নিকট থেকে তোমার নিকট এসেছি। আমি তোমার নিকট মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নিকট থেকে এসেছি। আমি তার নিকট তোমার জন্য নিরাপত্তা প্রার্থনা করেছি। তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন। সুতরাং তুমি আত্মহনন করো না। ইকরামা বলল, তুমি নিজেই কি তার সাথে কথা বলেছো? উম্মে হাকীম বলল, হাঁ, আমিই তার সাথে কথা বলেছি। তিনি তোমাকে অভয় দান করেছেন। উম্মে হাকীম তাকে বারবার অভয় ও সান্ত্বনার বাণী শুনাতে লাগলেন। অবশেষে ইকরামা তার সাথে ফিরে এল। তারপর তিনি ইকরামাকে তার রুমী গোলামের কথা বলল। ইকরামা ইসলাম গ্রহণের পূর্বেই গোলামের নিকট গেল এবং তাকে হত্যা করল। ৯59,
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।