১৪৪ আলোর কাফেলা দিকে ছুটে চলল। কারণ সেখানে ছাড়া তার আর কোন আশ্রয়স্থল ছিল না। ০৪০০ তখন ইকরামার স্ত্রী উম্মে হাকীম এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে গেল। তাদের সাথে দশজন মহিলা। তারা রাসূলের নিকট বাইয়াত গ্রহণ করবে। রাসূলের নিকট তার দুগ্জন স্ত্রী, তার মেয়ে ফাতেমা এবং বনু আবদুল মুত্তালিবের কিছু মহিলা ছিল। নেকাব পরিহিতা হিন্দ বলল__ “ইয়া রাসূলাল্লাহ! সকল প্রশংসা আল্লাহর, যিনি তার নির্বাচিত ধর্মকে বিজয় দান করেছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি, যেন আপনার আত্মীয়তার বন্ধন আমার সাথে কল্যাণের আচরণ করে। কারণ আমি একজন সত্যবাদী মুমিন নারী। তারপর নেকাব খুলে ফেলে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি হিন্দ বিনতে উতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুভেচ্ছা স্বাগতম হে হিন্দ! আপনার পরিবার লাঞ্িত ও অপদস্ত হোক এটাই ছিল আমার নিকট অধিক পছন্দনীয় আর এখন ভূপৃষ্ঠে আপনার পরিবার সম্মানিত হোক এটাই আমার নিকট অধিক প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়েও বেশী। এবং বললেন__ “ইয়া রাসূলাল্লাহ ! ইকরামা ইয়ামেনে পালিয়ে গেছে। আপনি তাকে হত্যা করবেন এই তার ভয়। সুতরাং আপনি তাকে অভয় দিন, আল্লাহ আপনাকে অভয় দান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সে নিরাপদ ।, সাথে সাথে উম্মে হাকীম একজন রুমী গোলামকে নিয়ে ইকরামার
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।