১৪২ আলোর কাফেলা উহুদের যুদ্ধে ইকরামা ইবনে আবু জাহ্ল যোগদান করল। তার সাথে তার স্ত্রী উম্মে হাকীমও গেল। বদরে যেসব নারীদের নিকটতর কেউ নিহত হয়েছে তাদের সাথে ব্যুহের পশ্চাতে দীড়াবে। তাদের সাথে দফ বাজাবে। যুদ্ধে কুরাইশদের উৎসাহিত করবে এবং অশ্বারোহী যোদ্ধারা পলায়নের ইচ্ছে করলে তাদের অবিচল রাখবে। সং সস কুরাইশরা তাদের অশ্বারোহী যোদ্ধাদের ডান পাশের সেনাপতিত্ব খালেদ ইবনে ওলীদকে দিল এবং বাম পাশের সেনাপতিত্ব ইকরামা ইবনে আবু জাহ্লকে দিল। সেদিন সেই অশ্বারোহী দুই যোদ্ধা মরণপণ এমন যুদ্ধ করল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের উপর কুরাইশদের পাল্লা ভারি করে ফেলল এবং মুশরিকদের জন্য বিরাট বিজয় বাস্তবায়িত করল। ফলে আবু সুফিয়ান বলতে লাগল, “এটা হল বদর যুদ্ধের বিনিময়।” সং সং সং খন্দকের যুদ্ধে মুশরিকরা দীর্ঘদিন মদীনা অবরোধ করে রাখল। তখন ইকরামা ইবনে আবু জাহ্লের ধের্য নিঃশেষ হয়ে গেল এবং দীর্ঘ অবরোধে অতিষ্ঠ হয়ে গেল। খন্দকে একটি সংকীর্ণ স্থান দেখে সেখানেই সে তার ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং খন্দক অতিক্রম করল। তার সাথে সাথে অত্যন্ত দুঃসাহসী কয়েকজন খন্দক অতিক্রম করল। তখন আমর ইবনে আবদে উদ্দ আমেরী নিহত হল ও ইকরামা ইবনে আবু জাহ্ল পালিয়ে এসে প্রাণে বাচল। সং সস মক্কা বিজয়ের দিন কুরাইশরা দেখল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বিরুদ্ধে রখে দীড়ানোর মত শক্তি আর
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।