আলোর কাফেলা ১৪১ উধ্যার কসম খেয়ে বলল, মুহাম্মদকে পরাজিত না করে মকায় আর ফিরে আসবে না। বদরে অবতীর্ণ হলে তিনদিন সেখানে থাকল। উট যবাহ করে খেল, মদপান করল। গায়িকারা তাকে আনন্দ দিয়ে বাদ্য বাজিয়ে গান গাইল। আবু জাহ্্ল যখন এ যুদ্ধের নেতৃত্ব দিল তখন তার ছেলে ইকরামা ছিল তার বাহু যার উপর ভরসা করত, তার হাত যা দ্বারা সে ধরত। কিন্ত লাত ও উয্যা আবু জাহ্লের ডাকে সাড়া দিল না কারণ তারা তো শোনে না রণক্ষেত্রে তারা তাকে সাহায্য করল না, কারণ তারা অক্ষম। তাই বদর প্রান্তেই সে লুটিয়ে পড়ল। তার ছেলে ইকরামা তাকে স্বচক্ষে দেখল, মুসলমানদের তীর তার রক্ত চুষে খাচ্ছে। নিজ কানে শুনল, তার ওষ্ঠাধর চিরে জীবনের শেষ চিৎকার বেরিয়ে আসছে। সং সস মক্কায় ফিরে এল। পরাজয় বরণ করার কারণে সে তার লাশ মক্কায় এনে দাফন করতে পারল না এবং মুসলমানদের জন্য তা ফেলে পালিয়ে আসতে বাধ্য হল। তখন মুসলমানগণ অন্যান্য নিহত মুশরিকদের মাথে তাকেও বদরের কূপে নিক্ষেপ করল এবং তাতে বালি ঢেলে দিল। সেদিন থেকে ইসলামের সাথে ইকরামা ইবনে আবু জাহ্লের অন্য অবস্থা সৃষ্টি হল। শুরুতে পিতার আত্মমর্যাদা বোধের কারণে ইসলামের সাথে শত্রুতা পোষণ করত। আজ থেকে প্রতিশোধমূলক ভাবে ইসলামের সাথে শত্রুতা পোষণ করতে লাগল। শত্রতার আগুন প্রজ্ব্বলিত করতে লাগল। বিদ্বেষের আগুন জ্বালাতে লাগল। ফলে উহুদের যুদ্ধ সংঘটিত হল। সং সং সং
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।