১৪ আলোর কাফেলা তানঈম প্রান্তর। তারা বলছে, হত্যা কর এই সাবীকে। এই ধর্মত্যাগীকে। এক্ষুণি তাকে শুলিতে দে। এরপর সাঈদ ইবনে “আমের দেখল, শুলিবিদ্ধ খুবাইবের দৃষ্টি আকাশের নীলিমায় আটকে গেছে। অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলছেন, হে আল্লাহ! এদের সংখ্যা গুণে নিন। নির্মমভাবে এদের হত্যা করুন। এদের কাউকে পরিত্রাণ দিবেন না। তারপর অগণিত বর্শা আর তরবারীর আঘাতে আঘাতে জর্জরিত ছিন্নভিন্ন দেহ থেকে খুবাইবের প্রাণপাখি নীল আকাশের নিঃসীম নীলিমায় উড়ে গেল। কাফেরদের বেষ্টনীর মাঝে পড়ে রইল তাঁর নিষ্প্রাণ নিজীবি দেহটি। সং সং সং খুবাইব (রাযিঃ)-এর শাহাদাতের পর বধ্যভূমি থেকে সবাই ফিরে এল। জনশূন্য হয়ে পড়ল তানঈম প্রান্তর। জীবন-যাত্রাপথের বহু ঘটনা দুর্ঘটনার আবর্তে সবাই ভুলে গেল খুবাইব (রোধিঃ)-এর শাহাদাতের বিস্ময়কর ঘটনাগুলো। কিন্ত সাঈদ ইবনে “আমের ভিন্ন প্রকৃতির মানুষ৷ মুহূর্তের জন্যও তার অন্তর থেকে খুবাইব (োযিঃ)-এর শাহাদাতের বিস্ময়কর ঘটনাগুলো মুছে যায়নি। দিবাশেষে বিছানায় গা এলিয়ে দিলেই ঘুমের ঘোরে তাকে স্বপ্রে দেখেন। ভয়ে আতঙ্কে ঘুম ভেঙ্গে যায়। আবার দিবালোকে কল্পনার জগতে এসে খুবাইব (রাধিঃ) হাজির হন। শুলিকাচ্ঠের সম্মুখে দীঁড়িয়ে ধীরস্থির শান্তচিত্তে দু রাকাত নামায আদায়ের প্রাণবন্ত চিত্র ভেসে উঠে তার মানসপটে। একেকটি দৃশ্যের পর সর্বশেষে যখন কুরাইশের উপর বদ দু'আর শব্দগুলো তার কর্ণকৃহরে গুঞ্জন তুলে, তখন তার শরীর ভয়ে কাঁপতে থাকে। মনে হয়, এই বুঝি আকাশ থেকে মক্কায় ভয়াবহ বজ্াঘাত নেমে আসবে। এক্ষুণি বুঝি আকাশ থেকে বিশাল প্রস্তর খণ্ড পড়ে মন্কানগরী ধুলিস্মাৎ হয়ে যাবে। খুবাইব (রাধিঃ)-এর এই ঘটনা সাঈদ ইবনে “আমের এর অন্তরে
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।